
শেষ আপডেট: 3 December 2023 20:11
দ্য ওয়াল ব্যুরো: ভারতের চার রাজ্যের বিধানসভা ভোটে তিন রাজ্যে বিজেপি ঝড়। তেলঙ্গানায় জিতেছে শুধু কংগ্রেস। একপ্রকার আত্মসমর্পণ করেছে জাতীয় দল কংগ্রেস।
রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ে বিজেপি বাজিমাত করেছে। নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্ব নিয়ে রাজনৈতিকমহলেও আলোচনা চলছে। তার মধ্যেই বিজেপির এই সাফল্যের দিনে ক্রিকেটমহল থেকেও প্রশংসা হচ্ছে। ভারতীয় দলের প্রাক্তন নামী পেসার বেঙ্কটেশ প্রসাদ নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘কংগ্রেসের এই হাল হয়েছে ভারতের সনাতন ধর্মকে কটাক্ষ করে। দুরন্ত ফলের জন্য বিজেপি-কে ধন্যবাদ জানাতে চাই। মোদীজি ও অমিত শাহের নেতৃত্ব দক্ষতা ও দলের পার্টিকর্মীদের পরিশ্রমের কারণেই এই জয় সম্ভব হয়েছে।’
Abusing Sanatana Dharma was bound to have it’s consequences .
— Venkatesh Prasad (@venkateshprasad) December 3, 2023
Many congratulations to the BJP for a landslide victory. Just another testimony of the amazing leadership of Prime Minister @narendramodi ji & @AmitShah & great work by the party cadre at grassroot levels…
রবিবার চার রাজ্যের ভোটের ফলে ৩-১ ব্যবধানে জিতেছে বিজেপি। মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখার পাশাপাশি পদ্ম শিবির সরকার গড়তে চলেছে রাজস্থান ও ছত্তীসগড়েও। কংগ্রেস জিতেছে শুধুমাত্র তেলঙ্গানায়। সেখানে নির্বাচনে দাঁড়িয়েছিলেন আজহারউদ্দিন। তিনি কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।
চার রাজ্যের ফলের পর দেশে বিজেপির একক শক্তিতে চলা সরকারের সংখ্যা বেড়ে হল ১২। পাশাপাশি, চার থেকে কংগ্রেসের সরকারের সংখ্যা কমে হল তিন। তবে তাৎপর্যপূর্ণ হল, হাত শিবির পর পর দক্ষিণের দুটি রাজ্য দখল করল। তেলঙ্গানায় জয় নিঃসন্দেহে কংগ্রেসের জন্য সুখবর। সেখানে তারা আঞ্চলিক দল বিআরএস-কে পরাজিত করেছে।
কিন্তু শতাব্দি প্রাচীন দলটির জন্য বড় অস্বস্তির কারণ হয়ে গেল হিন্দি বলয়ের তিন রাজ্য রাজস্থান, ছত্তীসগড় ও মধ্যপ্রদেশ হাতছাড়া হওয়া। চার রাজ্যেই বিজেপির মুখ ছিলেন নরেন্দ্র মোদী ও কংগ্রেসের রাহুল গান্ধী।