Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

কথা রাখল তালিবান, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষমতা দখলে উৎসাহী নন তারা

দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তান দেশের সর্বত্র তারা কায়েম করতে চায়। ব্যতিক্রম একমাত্র ক্রিকেট মসনদ। সেই বিষয়ে তালিবান উৎসাহী নয়। তারা প্রথম থেকেই বলে এসেছে, ক্রিকেট বোর্ডের ক্ষমতা দখল তারা চায় না। এমনকি আফগানিস্তানের ক্রিকেট তারকা রশিদ খান এ

কথা রাখল তালিবান, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষমতা দখলে উৎসাহী নন তারা

শেষ আপডেট: 22 August 2021 18:24

দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তান দেশের সর্বত্র তারা কায়েম করতে চায়। ব্যতিক্রম একমাত্র ক্রিকেট মসনদ। সেই বিষয়ে তালিবান উৎসাহী নয়। তারা প্রথম থেকেই বলে এসেছে, ক্রিকেট বোর্ডের ক্ষমতা দখল তারা চায় না। এমনকি আফগানিস্তানের ক্রিকেট তারকা রশিদ খান এই নিয়ে নানা শঙ্কাপ্রকাশ করেছিলেন। তিনি বিদেশ থেকে তাঁর শঙ্কার কথা বারবার জানিয়েছেন। কিন্তু তালিবান চায় না ক্রিকেট প্রশাসনে বসতে। সব শঙ্কাকে দূর করে দিয়ে দেশটির ক্রিকেটকে আগের মতই চলার সব ব্যবস্থা করে দিয়েছে। ক্রিকেটের ওপর কোনও হস্তক্ষেপ করেনি তারা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডে রদবদলের যে শঙ্কা করা হয়েছিল তার কিছুই করা হয়নি। https://twitter.com/ACBofficials/status/1429380457410531332 আজিজুল্লাহ ফজলিকেই পূনরায় আফগান ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে নিযুক্ত করা হল। রবিবার টুইট করে এমনটাই জানিয়ে দেওয়া হল বোর্ডের টুইটার অ্যাকাউন্ট থেকে। আফগান ক্রিকেট বোর্ডের টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘‘আজিজুল্লাহ ফজলিকেই ফের ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে নিযুক্ত করা হল। আগামী দিনে তাঁর নেতৃত্বেই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আফগানিস্তান।’’ দেশের প্রাক্তন আবদুল্লাহ মাজারিকে সঙ্গে নিয়ে ক্রিকেট বোর্ডের দফতরে প্রবেশ করেছিল তালিবান। যদিও মহিলাদের ক্রিকেটে তারা হস্তক্ষেপ করবে কিনা সেটি জানা যায়নি। আফগান ক্রিকেট বোর্ডের এক কর্তা হিকমত হাসান বলেন, ‘‘ক্রিকেট খেলা নিয়ে তালিবানের কোনও সমস্যা নেই, তারা আমাদের উৎসাহ দিয়েছে এই বিষয়ে।’’

```