Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

সুনীলের ১৫০তম ম্যাচ, ফুঁসছেন কোচ ইগর, জিততে না পারলে চাকরিই ছেড়ে দেব!

আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ সুনীলদের জিততেই হবে। কারণ গ্রুপের বাকি ম্যাচ রয়েছে কুয়েত ও কাতারের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। আফগানদের হারাতে পারলে তাও ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা পর্বের রাউন্ডে তৃতীয় পর্বে যেতে পারবে। না হলে বিদায় একপ্রকার পাকা হয়ে যাবে।

সুনীলের ১৫০তম ম্যাচ, ফুঁসছেন কোচ ইগর, জিততে না পারলে চাকরিই ছেড়ে দেব!

শেষ আপডেট: 25 March 2024 21:00

দ্য ওয়াল ব্যুরো: দেশের জার্সিতে ১৫০তম ম্যাচে খেলতে নামছেন সুনীল ছেত্রী। মঙ্গলবার গুয়াহাটির নেহরু স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে ফিরতি লেগের ম্যাচ। সৌদি আরবের মাঠে গত ম্যাচে দুই দলের মধ্যে গোল শূন্য শেষ হয়েছিল। এবার ঘরের মাঠে জিততেই হবে ভারতকে।

এই পরিস্থিতিতে সুনীল নামছেন নজিরের ম্যাচে। তিনি এর আগে মাইলফলকের ম্যাচগুলিতে গোল করেছেন। এবারও কি তাই হবে? ৩৯ বছরের সুনীলের দিকে তাকিয়ে ভারতীয় দল। তাদের ম্যাচে গোল করার লোকের অভাব। মনবীর সিং, লিস্টন কোলাসোরা আন্তর্জাতিক ম্যাচে গোল পাচ্ছেন না।

আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ সুনীলদের জিততেই হবে। কারণ গ্রুপের বাকি ম্যাচ রয়েছে কুয়েত ও কাতারের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। আফগানদের হারাতে পারলে তাও ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা পর্বের রাউন্ডে তৃতীয় পর্বে যেতে পারবে। না হলে বিদায় একপ্রকার পাকা হয়ে যাবে।

ভারতীয় দলের বিদেশি কোচ ইগর স্টিম্যাশ এদিন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘আমরা যদি প্রাক বিশ্বকাপের যোগ্যতাপর্বের তৃতীয় রাউন্ডে না যেতে পারি, তা হলে আমি চাকরি ছেড়ে দেব। কারণ গত পাঁচবছর ধরে ভারতীয় দলকে কোচিং করাচ্ছি। আমি প্রথম থেকেই বলে এসেছি, এই দলটিকে আমি এশিয়ার প্রথম ১০ দলের মধ্যে দেখতে চাই, সেটি যদি না পারি, তা হলে বুঝতে হবে আমার কোথাও ত্রুটি ছিল।’’

ইগর আরও জানান, ‘‘এই ভারতীয় দলের কিছু সিনিয়র রয়েছেন, যাঁরা খেলা ছাড়ার মুখে রয়েছেন। আবার জুনিয়ররা সবে দেশের হয়ে খেলতে শুরু করেছেন, তাই দলে ভারসাম্য আনতে অসুবিধে হয়েছে। তবে আমি কোনও অজুহাত দিতে চাই না। না পারলে চলে যাব।’’


```