দ্য ওয়াল ব্যুরো: নিজের দেশের জন্য, নিজের দেশের মানুষের জন্য মন কেঁদে উঠছে রশিদ খানের। তিনি বারবার শঙ্কাপ্রকাশ করেছেন তালিবান তাঁদের দেশ দখল করার পর থেকে।
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ফটকের কাছে বৃহস্পতিবার দুটি আত্মঘাতী হামলায় ১২ মার্কিন সেনাসহ অন্তত ১০০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন শতাধিক। বহু শিশুও নিহত হয়েছে এই ঘটনায়।
কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার পর সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান টুইটারে লিখেছেন, ‘‘আবারও রক্ত ঝরছে কাবুলে। দয়া করে আফগানদের হত্যা করা বন্ধ করুন।’’
https://twitter.com/rashidkhan_19/status/1430935177858060295
দেশের এই পরিস্থিতি দেখে মন শান্ত করতে পারছেন না রশিদ। এই লেগস্পিনার লিখেছিলেন এর আগে, ‘‘আজ আমরা একটু চিন্তা করি। দেশের সঠিক মূল্য দিই। ত্যাগগুলো যেন আমরা ভুলে না যাই। শান্তিপূর্ণ, উন্নত দেশের জন্য প্রার্থনা করছি আমরা।’’
তাঁর ওই বার্তার পরেও হিংসা কমছে না, বরং বাড়ছে, তাই আবারও করুণ আবেদন করলেন ইংল্যান্ডে খেলা এই নামী ক্রিকেটার। তিনি ইংল্যান্ডে গিয়েছেন একটি মশলা ক্রিকেট খেলতে। তিনি ছিলেন মহম্মদ নবিরাও বিদেশে রয়েছেন। যদিও তালিবানরা জানিয়ে দিয়েছে, তারা ক্রিকেট প্রশাসনে হস্তক্ষেপ করবে না।