Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

হিন্দি গানে মেয়ের নাচের ভিডিও পোস্ট, নেটিজেনদের আক্রমণের মুখে মহম্মদ সামি

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া টুইটারে মেয়ের ছবি পোস্ট করে তীব্র ভর্ৎসনার শিকার হলেন ভারতের নামী পেসার মহম্মদ সামি। তিনি এই মুহর্তে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন সিডনিতে। তিনি দীপাবলি উপলক্ষ্যে একটি ভিডিও পোস্ট করেন, যাতে দেখা যায় তাঁর মেয়ে এক

হিন্দি গানে মেয়ের নাচের ভিডিও পোস্ট, নেটিজেনদের আক্রমণের মুখে মহম্মদ সামি

শেষ আপডেট: 20 November 2020 02:36

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া টুইটারে মেয়ের ছবি পোস্ট করে তীব্র ভর্ৎসনার শিকার হলেন ভারতের নামী পেসার মহম্মদ সামি। তিনি এই মুহর্তে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন সিডনিতে। তিনি দীপাবলি উপলক্ষ্যে একটি ভিডিও পোস্ট করেন, যাতে দেখা যায় তাঁর মেয়ে একটি হিন্দি গানে নাচছে। এই নিয়েই গাত্রদাহ হয়েছে নেটিজেনদের। অনেকেই তাঁকে আক্রমণ করে জানিয়েছেন, ‘‘এটা কী শিক্ষা দিচ্ছেন মেয়েকে?’’ ভারতীয় দলের এই নামী পেসারের সাংসারিক সমস্যা রয়েছে। স্ত্রী-র সঙ্গে নানা বিতর্ক তৈরি হয়েছে নানা সময়ে। সেই নিয়ে আইনি নানা ঝামেলাও চলছে। তার মধ্যেই সামি অস্ট্রেলিয়াতে বসেই টুইটারে মেয়ের একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে ছোট্ট আইরা প্রদীপ জ্বালাচ্ছে, আর তারপরেই একটি হিন্দি গানে নাচছে। https://twitter.com/i/status/1329277868518436865 মেয়ের এই নাচ দেখে আবেগতাড়িত হয়ে সামি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সেটি পোস্ট করেন। ক্যাপশন লেখেন, ‘ছোটা ড্যান্স মাস্টার’। আর রীতিমতো তাঁকে আক্রমণ করেছে বিভিন্ন পক্ষ থেকে। অনেকে এও বলেছে, আপনার কান্ড দেখে মৌলবাদীরাও সক্রিয় হয়ে উঠবে। কেউ আবার পালটা লিখেছে, ‘‘মেয়েকে কী ওর মায়ের মতোই বানাবেন?’’ একজন তার মধ্যে লিখেছে, ‘‘এসব থেকে ছোটদের দূরে রাখুন, তাতে সবার ভাল।’’ ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিওটিতে কেউ মন্তব্য করেছে, ‘‘দারুণ পারফরম্যান্স ছোট্ট মেয়েটির, কিন্তু গানটা কখনই ভাল নয়, গানের নির্বাচন ভাল হয়নি।’’ সামি এই নিয়ে কোনও মন্তব্য করেননি, কিংবা টুইটটি মুছেও দেননি। এর আগে তিনি জানিয়েছিলেন, তাঁর ছোট্ট মেয়েকে তিনি মিস করেন। প্রসঙ্গত, ভারতীয় এই নামী পেসারের দাম্পত্য কলহে তিনি মেয়েকে কাছে পান না। এই নিয়ে তিনি আগে হতাশাপ্রকাশও করেছিলেন। কিন্তু অযাচিতভাবে তাঁকে নিয়ে ফের এমন আক্রমণ শুরু হল, যা তিনি আশাও করেননি। ইতিমধ্যেই ভারতীয় দলের নেটে সামি স্বমেজাজে রয়েছেন। কিন্তু বিরাট কোহলি যা আভাস দিয়েছেন, তাতে ভারতের দুটি প্র্যাকটিস ম্যাচে তিনি ও বুমরা বিশ্রাম পেতে পারেন।

```