টেনিস কোর্টে সেরেনার ডাবলস পার্টনার তাঁর পুঁচকে কন্যা!
দ্য ওয়াল ব্যুরো: টেনিসে নতুন ডাবলস পার্টনার পেয়ে গেলেন সেরেনা উইলিয়ালস। মোট ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনার বাড়িতে রয়েছে বিশাল টেনিস লন। নয়া পার্টনার হিসেবে পেয়ে গেলেন ছোট্ট মেয়ে অলিম্পিয়াকে।
করোনা আবহের কারণে কোনও টেনিস তারকাই ভাল করে
শেষ আপডেট: 23 January 2021 17:43
দ্য ওয়াল ব্যুরো: টেনিসে নতুন ডাবলস পার্টনার পেয়ে গেলেন সেরেনা উইলিয়ালস। মোট ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনার বাড়িতে রয়েছে বিশাল টেনিস লন। নয়া পার্টনার হিসেবে পেয়ে গেলেন ছোট্ট মেয়ে অলিম্পিয়াকে।
করোনা আবহের কারণে কোনও টেনিস তারকাই ভাল করে প্র্যাকটিস সারতে পারেননি। সবাই যে যাঁর বাড়িতে প্র্যাকটিস করছিলেন। সেই মতোই সেরেনাও তাঁর মেয়েকে নিয়ে নেমে পড়েছেন টেনিস লনে। ছোট্ট অলিম্পিয়ার সঙ্গে সেই ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেরেনা।

তারপর টেনিস কিংবদন্তি লিখেছেন, ‘‘মেয়ের সঙ্গে দারুণ প্র্যাকটিস করছি। অলিম্পিয়াও বেশ আনন্দ পাচ্ছিল।’’
ভিডিও পোস্টে দেখা গিয়েছে সেরেনাকে বল বাড়িয়ে দিচ্ছিল মেয়ে। এমনকি মেয়েটি নিজেও সার্ভিস রিটার্ন করছিল। সেরেনা যদিও বরাবর বলে এসেছেন, তিনি মেয়ের ওপর জোর খাটাবেন না, সে যা হতে চাইবে, তাকে তাই করার চেষ্টা করবেন। সেই দিকেই উৎসাহ দেবেন। কিন্তু মা যখন টেনিস কিংবদন্তি, সেই পরিস্থিতিতে বাড়িতে একটা পরিবেশ রয়েছে টেনিসের, তাই এখনই মায়ের সঙ্গে কোর্টে নেমে পড়ে তাঁকে সহায়তা করছে, তাঁকে সঙ্গ দিচ্ছে।
সবাই ওই পোস্টে সেরেনার মেয়ের কান্ড দেখে এও বলেছে, মাদারস লাইক ডটর। এমনকি কোর্টে যে ভঙ্গিমায় দাঁড়ান সেরেনা, সেই একই কায়দায় পুঁচকে অলিম্পিয়াও একই ভাবে দাঁড়িয়েছে কোর্টে।