Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

শুরুতেই গোল চান হাবাস, সমীহ করছেন যদিও ঘরের দল এফসি গোয়াকে

দ্য ওয়াল ব্যুরো: বাস্তবের জমিতে দাঁড়িয়ে রয়েছেন এটিকে-মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তিনি টানা তিনটি ম্যাচ জয়ের পরে ভেবেছিলেন দল ঠিক মতো ছন্দে বিরাজ করছে। কিন্তু আদতে তা নয়, সেটি বুঝতে পারছেন টুর্নামেন্ট যত এগচ্ছে। বুধবার ঘরের দল এফস

শুরুতেই গোল চান হাবাস, সমীহ করছেন যদিও ঘরের দল এফসি গোয়াকে

শেষ আপডেট: 15 December 2020 17:37

দ্য ওয়াল ব্যুরো: বাস্তবের জমিতে দাঁড়িয়ে রয়েছেন এটিকে-মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তিনি টানা তিনটি ম্যাচ জয়ের পরে ভেবেছিলেন দল ঠিক মতো ছন্দে বিরাজ করছে। কিন্তু আদতে তা নয়, সেটি বুঝতে পারছেন টুর্নামেন্ট যত এগচ্ছে। বুধবার ঘরের দল এফসি গোয়ার বিপক্ষে নামছে তাঁর দল। দলের চোট-আঘাত সমস্যা এতটাই তীব্র যে কী কৌশলে ম্যাচ খেলবেন বুঝে উঠতে পারছেন না। টানা তিন ম্যাচ জিতে আইএসএলে দারুণ শুরু করেছিল এটিকে-মোহনবাগান। কিন্তু জামশেদপুরের কাছে হার ও হায়দরাবাদের সঙ্গে ড্র করার পরে অনেকেই বলতে শুরু করে দিয়েছেন, রয় কৃষ্ণদের কী এবার অফ ফর্ম শুরু হল? হাবাস মনে করতে নারাজ তাঁর দলের লক্ষ্য সরে গিয়েছে। তিনি সাংবাদিকদের ভার্চুয়াল মিডিয়া কনফারেন্সে জানিয়েছেন, ‘‘লক্ষ্য থেকে সরে যাওয়া নয়, সবাই অনেকদিন পরে একসঙ্গে খেলতে নামছে। দলের মধ্যে সমন্বয় আসেনি এখনও। কয়েকটি ম্যাচ গেলে দলের খেলা আরও ভাল হবে। চোট আঘাতের সমস্যা বাড়ছে দলে। কেউ সেরে ওঠার আগে অন্য কেউ চোট পেয়ে যাচ্ছে, এটাতে দলের মধ্যে সমঝোতার অভাব হচ্ছে।’’ বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে দলে ফিরছেন তিরি। ডিফেন্স জমাট রাখতে চান হাবাস। যে দল প্রথম তিন ম্যাচে একটিও গোল খায়নি, সেই এটিকে-মোহনবাগানই শেষ ২ ম্যাচে ৩টি গোল হজম করেছে। এই প্রসঙ্গে মোহনবাগান কোচের ব্যাখ্যা, ‘‘এত বড় টুর্নামেন্ট গোল তো দল খাবেই, কিন্তু দেখতে হবে যাতে করে দল গোলও দিতে পারে। সেটি ছেলেদের বলেছি, ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। তবে এটাও বলতে পারি, এই দলটাই জানুয়ারিতে আরও ভাল খেলবে। কারণ প্রস্তুতির সময়ও বেশি পাওয়া যায়নি।’’ লিগ তালিকায় এটিকে-মোহনবাগান শিবির এখন ৩ নম্বরে। ৫ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। অন্য দিকে এফসি গোয়া রয়েছে পাঁচ নম্বরে। তাদের ঝুলিতে ৮ পয়েন্ট। ইগর অ্যাঙ্গুলো ও ব্রেন্ডন ফার্নান্দেজের জুটি দারুণ জমে গিয়েছে। উইং থেকে বল বাড়াচ্ছেন ফার্নান্দেজ। অ্যাঙ্গুলো সেগুলো থেকে গোল করেছেন। এটিকে-মোহনবাগান শিবিরও এই দুই তারকার দিকে নজর রাখবেন বলাই যায়। গোয়া দলটি এতটাই ফিট যে সারাক্ষণ দৌড়ে বিপক্ষ দলকে চাপে রাখতে মরিয়া।    

```