Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

‘হালকা নিও না বিপক্ষকে’, ফুটবলারদের সতর্ক করলেন কোচ হাবাস

দ্য ওয়াল ব্যুরো: গোয়ায় চাঙ্গা এটিকে-মোহনবাগান শিবির। তারা রীতিমতো তাল ঠুকছে মঙ্গলবার প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি-র বিপক্ষে মাঠে নামার আগে। গত ম্যাচে এই চেন্নাইয়ের কাছে ২-২ গোলে ড্র করেছে এস সি ইস্টবেঙ্গল। পিছিয়ে থেকে খেলায় সমতা ফেরায় লাল হলুদ

‘হালকা নিও না বিপক্ষকে’, ফুটবলারদের সতর্ক করলেন কোচ হাবাস

শেষ আপডেট: 28 December 2020 16:30

দ্য ওয়াল ব্যুরো: গোয়ায় চাঙ্গা এটিকে-মোহনবাগান শিবির। তারা রীতিমতো তাল ঠুকছে মঙ্গলবার প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি-র বিপক্ষে মাঠে নামার আগে। গত ম্যাচে এই চেন্নাইয়ের কাছে ২-২ গোলে ড্র করেছে এস সি ইস্টবেঙ্গল। পিছিয়ে থেকে খেলায় সমতা ফেরায় লাল হলুদ দল। আইএসএলের সূচী নিয়ে ক্ষোভ ছিল কোচ আন্তোনিও লোপেজ হাবাসের। কিন্তু দেখা গিয়েছে পর্যাপ্ত বিশ্রাম দলের ফুটবলাররা পেয়ে গিয়েছেন। সেই কারণে ক্লান্তি উধাও, বরং তরতাজা ডেভিড উইলিয়ামস ও রয় কৃষ্ণরা। তাই কোচ তৃপ্ত, এমনকি তিনি যে ম্যাচের আগে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে মিডিয়া প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন, তাতে একবারও সূচী কিংবা চোট সমস্যা নিয়ে কোনও কথা বলেননি। যদিও তিনি ফুটবলারদের সতর্ক করে দিয়েছেন এই বলে যে, ‘‘হালকাভাবে খেলতে নেম না বিপক্ষ দলের সঙ্গে, তা হলেই সর্বনাশ।’’ কেননা চেন্নাই দলটি অত্যন্ত ভালমানের, এমনকি ছাংতে যে দলের অন্যতম সুযোগসন্ধানী তারকা, সেই বিষয়েও তিনি বলে দিয়েছেন ডিফেন্ডারদের। এমনকি রহিম আলিও গোলের গন্ধ পেয়ে গিয়েছেন, সেই কথাও মনে করিয়ে দিয়েছেন হাবাস। গতবার চেন্নাই দলটিকে দুইবারই হারিয়েছিল এটিকে। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে মোহনবাগান। সেই জন্যই কোচ বলেছেন, ‘‘গতবারের সঙ্গে এবারের পরিস্থিতি পৃথক। আগের বারের টুর্নামেন্টের সঙ্গে এ বারের কোনও মিলই নেই। আগে কী হয়েছে, তা নিয়ে ভাবছি না। আমরা নিজেদের নিয়েই ভাবতে চাই।’’ সুনীল ছেত্রীদের বিরুদ্ধে গোল করেছিলেন ডেভিড উইলিয়ামস। দলে একমাত্ত তাঁরই সব বিপক্ষের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই হিসেবেই হাবাসের দলের প্রাণভোমরা বলেছেন, ‘‘বিপক্ষ দল যেই হোক না কেন, আমরা আমাদের কৌশল অনুযায়ী খেলতে চাই।’’ বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রেসিং ফুটবল এবং আক্রমণাত্মক খেলে ম্যাচ বের করে এনেছিল এটিকে-মোহনবাগান। একই ছকে মঙ্গলবার খেলবেন কিনা, সেই নিয়ে কিছু বলেননি উইলিয়ামস। চোট সারিয়ে ফেরার পরে তাঁর গোল খিদে যে বেড়েছে, তা পরিষ্কার করে দিয়েছেন উইলিয়ামস। তিনি বলেছেন, ‘‘আক্রমণ ভাগের প্লেয়াররা গোল করতেই চায়। আমিও চাই গোল করতে।’’ জাভি খেলতে পারবেন কিনা সেই নিয়ে কোচ কিছু জানাননি। শুধু জানিয়েছেন, কারা নেই, আমি ভাবছি না, আমি দলের খেলার কৌশল নিয়ে ভাবতে চাই। গত ম্যাচে দেখা গিয়েছিল রয় কৃষ্ণকে একটু পিছনে রেখে উইলিয়ামসকে সামনে রেখেছিলেন, এবারও কী সেটি রাখবেন? সেই নিয়ে সবুজ মেরুন কোচ আগে থেকে জানাতে চাননি কিছুই। বলেছেন, ‘‘দেখা যাক কী হয়!’’    

```