Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

গম্ভীরের কোচ হওয়ার পথে কাঁটা সৌরভের টুইট, রোহিতদের দায়িত্ব চান মহারাজও!

সৌরভের এই পোস্ট ঘিরে নতুন জল্পনা, তিনি কি ভারতের কোচ হতে চান। তিনি বহুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, কোনও সময় যদি ভারতের কোচ হওয়ার মতো পরিস্থিতি আসে, তা হলে তিনি কোচ হতে রাজি রয়েছেন।

গম্ভীরের কোচ হওয়ার পথে কাঁটা সৌরভের টুইট, রোহিতদের দায়িত্ব চান মহারাজও!

শেষ আপডেট: 30 May 2024 14:44

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের কোচ নিয়ে বোর্ড এখনই তাড়াহুড়ো চাইছে না। তারা পরিস্থিতির ওপর নজর রেখে সিদ্ধান্ত নিতে চায়। ভারতের কোচ হওয়ার লড়াই মূলত দু’জনের নাম শোনা গিয়েছিল। গৌতম গম্ভীরের সঙ্গে স্টিফেন ফ্লেমিং। ফ্লেমিংকে রাজি করানোর কাজটি দেওয়া হয়েছিল এম এস ধোনিকে। তিনি কথাও বলেছেন ফ্লেমিংয়ের সঙ্গে। কিন্তু চেন্নাই সুপার কিংসের কোচের পদ ছাড়তে চান না কিউই কোচ।

এর মধ্যেই বিরাট কোহলির কোচ রাজকুমার শর্মা কোচ হিসেবে ধোনির নাম ভাসিয়ে দিয়েছেন। তিনি রোহিতদের কোচ হওয়ার দৌড়ে গম্ভীরের থেকে ধোনিকে এগিয়ে রাখতে চাইছেন।

বৃহস্পতিবার সকালে অবশ্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটা পোস্টে নতুন করে জল্পনা দেখা গিয়েছে। তিনি নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘একজনের জীবনে কোচ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাঁর পরামর্শ, পথ দেখানো সেই ক্রিকেটারের জীবন বদলে দিতে পারে। এমনকী ভবিষ্যৎও ঠিক করে দেয়। তাই কোচ ও প্রতিষ্ঠান ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।’’

প্রাক্তন ভারত অধিনায়কের এই পোস্ট এমন একটা সময়ে যখন কোচ ঘোষণার সময় এসে গিয়েছে। মনে করা হচ্ছে, রোহিতদের হট সিটে বসতে চলেছেন কেকেআর মেন্টর গম্ভীরই। এমনিতেই কোহলির সঙ্গে ছায়াযুদ্ধ রয়েছে গম্ভীরের। তিনি কোচ হলে শিবির দুটি মেরুকরণে ভাগ হয়ে যেতে পারে।

সৌরভের এই পোস্ট ঘিরে নতুন জল্পনা, তিনি কি ভারতের কোচ হতে চান। তিনি বহুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, কোনও সময় যদি ভারতের কোচ হওয়ার মতো পরিস্থিতি আসে, তা হলে তিনি কোচ হতে রাজি রয়েছেন। এই মুহূর্তে সৌরভ দিল্লি দলের ডিরেক্টর কাম মেন্টর পদে রয়েছেন। কোচ পন্টিংয়ের সঙ্গে মাঠে নেমে ক্রিকেটারদের হাতেকলমে দেখিয়ে দেওয়ার ব্যাপারেও মহারাজ নজর কেড়েছেন। তাই তিনি ভারতের কোচ হওয়ার বিষয়ে সুপ্ত ইচ্ছের কথা ভাসিয়ে দিলেন কিনা সেটিও একটি প্রশ্ন।

সৌরভ এমন এক মহাব্যক্তিত্ব, যিনি আগ বাড়িয়ে ভারতের কোচ হওয়ার আবেদন করলে সেটি হিতে বিপরীত হতে পারে। তাই তাঁকে প্রস্তাব দেওয়া হলে সেটাই সম্মানের ব্যাপার হবে ভারতের অন্যতম সেরা দলনায়কের ক্ষেত্রে।


```