Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ব্যাঙ্কের সিকিউরিটি গার্ড ছিলেন, সেই শামার জোসেফের বলেই দর্পচূর্ণ অস্ট্রেলিয়ার

শামারের বোলিংয়েই তছনছ হয়ে গিয়েছে অজিরা। সাত উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন। শামারের শেষদিন বোলিং করার কথাই ছিল না।

ব্যাঙ্কের সিকিউরিটি গার্ড ছিলেন, সেই শামার জোসেফের বলেই দর্পচূর্ণ অস্ট্রেলিয়ার

শেষ আপডেট: 29 January 2024 20:16

দ্য ওয়াল ব্যুরো: জীবনে কী করেননি, বাবা ছিলেন কাঠুরে। নিজে জন্মেছিলেন গায়ানার প্রত্যন্ত অঞ্চল বারাকারায়। পুরো জায়গাটি ছিল জঙ্গলে ভরা। বাবা কাঠ কাটতে চলে যেতেন। পুরো পরিবার ওই জঙ্গলের মধ্যেই আতঙ্কে দিন কাটাত।

জীবন কী করে নিমেষে পালটে যায়, তার বড় উদাহরণ শামার জোসেফ। তাঁর দুরন্ত বোলিংয়েই নিজেদের ঘরের মাঠে টেস্টে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। আট রানে জিতেছে ক্যারিবিয়ান দল। এই ম্যাচের নায়ক শামার, যাঁর বাবা গায়ানার শিল্পাঞ্চলে বড় হয়েছেন। বাবা একটা কারখানায় কাজ করতেন। সেই কারখানা বন্ধ হয়ে যেতে তাঁরা চলে আসেন ওই জঙ্গলের রাজত্বে। প্রথম প্রথম ভয় লাগত, পরে সেটি কেটে যায়। 

তারপর ওয়েস্ট ইন্ডিজ থেকে শামাররা চলে যান আমস্টারডামে। তারপরেই জীবনে বদল হতে থাকে। একটা দেশ থেকে এসে স্থিতাবস্থা বজায় রাখতে প্রথমে দিন মজুরের কাজ করতেন, তারপর হয়েছেন নির্মাণকর্মী। বেশিরভাগ সময়ে কাজ করেছেন ব্যাঙ্কের সিকিউরিটি গার্ড হিসেবে।

সেই শামারের বোলিংয়েই তছনছ হয়ে গিয়েছেন অজিরা। সাত উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন। শামারের শেষদিন বোলিং করার কথাই ছিল না। ব্যাটিং করার সময়ে মিচেল স্টার্কের ইয়র্কারে আঙুলে চোট পান, এমনকী ফিল্ডিং করার সময় পায়েও চোট লাগে। একটা সময় পায়ের পাতা ফেলতে পারছিলেন না এই ক্যারিবীয় পেসার। সেই অবস্থার মধ্যেও অজিদের ধ্বংস করে দিয়েছেন শামার। তিনিই ম্যাচের সেরা হয়েছেন।

বিশ্ব ক্রিকেটে তাঁর রূপকথার গল্প নিয়ে তারকারাও শিহরিত। এবি ডি’ভিলিয়ার্সের মতো তারকারাও জানিয়েছেন, শামারের জীবনের গল্পটা একবার পড়ুন, দেখবেন প্রেরণা খুঁজে পাবেন!


```