সচিনের বাড়িতে এলেন লারা, জমিয়ে আড্ডা দুই বন্ধুর! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
দ্য ওয়াল ব্যুরো: বাইশ গজে বহু যুদ্ধ করেছেন তাঁরা। বহু বার পরস্পরকে আক্রমণ করেছেন ব্যাটে-বলে। তবে নিজেদের প্রতিভা, দক্ষতা ও ভদ্রতার কারণে সাধারণ মানুষের কাছে প্রিয় হয়ে থেকে গিয়েছেন দু'জনেই।
আর সেই কারণেই ক্রিকেটকে বিদায় জানানোর পরেও অক্ষু
শেষ আপডেট: 14 April 2019 20:25
দ্য ওয়াল ব্যুরো: বাইশ গজে বহু যুদ্ধ করেছেন তাঁরা। বহু বার পরস্পরকে আক্রমণ করেছেন ব্যাটে-বলে। তবে নিজেদের প্রতিভা, দক্ষতা ও ভদ্রতার কারণে সাধারণ মানুষের কাছে প্রিয় হয়ে থেকে গিয়েছেন দু'জনেই।
আর সেই কারণেই ক্রিকেটকে বিদায় জানানোর পরেও অক্ষুণ্ণ থেকেছে দুই কিংবদন্তী ক্রিকেটার-- সচিন ও লারার বন্ধুত্ব। মুম্বই এলেই লিটল মাস্টার সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করেছেন লারা ব্রায়ান লারা। আবার লারার দেশে গেলে তাঁর সঙ্গে দেখা করতে ভোলেননি সচিনও।
তেমনই এক সাক্ষাৎ হল রবিবার। সচিনের বাড়িতে এলেন লারা। আর দু'জনের সেই দেখা হওয়ার মুহূর্তকে নিজের ইনস্টাগ্রামে ছবির মাধ্যমে পোস্ট করলেন সচিন। জানালেন, তাঁরা দেখা করে ক্রিকেট, গল্ফ-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
দেখুন সচিনের সেই পোস্ট।
https://www.instagram.com/p/BwO3pEnld_p/?utm_source=ig_embed