Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

Rohit Sharma Reaction: প্রতিশোধ নিলেন আর্শদীপ, 'মাথাটা কাজে লাগা' বলতে চাইলেন রোহিত?

এরপর রোহিত হাতের আঙুল দিয়ে নিজের মাথা স্পর্শ করেন।

Rohit Sharma Reaction: প্রতিশোধ নিলেন আর্শদীপ, 'মাথাটা কাজে লাগা' বলতে চাইলেন রোহিত?

রোহিত শর্মা এবং শুভমান গিল

শেষ আপডেট: 12 February 2025 19:24

দ্য ওয়াল ব্যুরো: একেবারে নিখুঁত প্রতিশোধ নিলেন আর্শদীপ সিং। যে বেন ডাকেট তাঁকে এক ওভারে পরপর চারটে বাউন্ডারি হাঁকিয়েছিলেন, ইংল্যান্ডের সেই বাঁ-হাতি ব্যাটারের উইকেট তুলে আর্শদীপ বুঝিয়ে দিলেন 'সিং ইজ কিং'। ডাকেটের ক্যাচ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা তালুবন্দি করতেই, একটি বিশেষ অঙ্গভঙ্গি করেন তিনি। যেন আর্শদীপকে বললেন, 'মাথাটা কাজে লাগালেই উইকেট শিকার করা যায়।' ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, ইংল্যান্ড ইনিংসের পঞ্চম ওভারে বল করতে এসেছিলেন আর্শদীপ সিং। এই ওভারেই বেন ডাকেট তাঁকে পরপর চারটে বাউন্ডারি হাঁকিয়েছিলেন। ক্রিকেট সমর্থকদের একাংশের ধারণা, এরপর টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা হয়ত তাঁকে কিছু পরামর্শ দিয়েছেন। আর আর্শদীপ তাঁর পরের ওভারের বল করতে এসে রোহিতের সেই পরামর্শ মেনে বল করেন। আর তাতেই শেষপর্যন্ত আসে সাফল্য। ২২ বলে ৩৪ রান করেন ডাকেট।

এরপর রোহিত হাতের আঙুল দিয়ে নিজের মাথা স্পর্শ করেন। আর্শদীপের উদ্দেশ্যে যেন তিনি বললেন, মাথাটা কাজে লাগালেই উইকেট শিকার করা যায়।' সেই এক ধারাভাষ্যকার গোটা বিষয়টি খোলসা করে দেন। এখনও পর্যন্ত ভারত ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৬ রান করেছে।

প্রসঙ্গত, বেন ডাকেটের পাশাপাশি ফিল সল্টের উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এটাও অবশ্য আর্শদীপের ঝুলিতে এসেছিলেন। ভারতীয় পেসারের স্লোয়ার বাউন্সারে সল্ট কিছুটা চমকে যান। অবশেষে পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরলেন এই ইংরেজ ওপেনার। ২১ বলে ২৩ রান করেছেন তিনি। বাকি একটি উইকেট নেন কুলদীপ যাদব। টম ব্যান্টন ক্রমশ ভারতীয় বোলারদের কাছে বিপদজনক হয়ে উঠছিলেন। কুলদীপের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে তাঁকেও ফিরে যেতে হয়। ৪১ বলে ব্যান্টন ৩৮ রান করলেন। এই ম্য়াচে ইংল্যান্ডের জয়ের জন্য ২২৫ রান এখনও দরকার।

দেখুন ভিডিও:

```