
শেষ আপডেট: 1 April 2024 20:35
দ্য ওয়াল ব্যুরো: অনবদ্য ট্রেন্ট বোল্ট। রাজস্থান রয়্যালসের এই পেসারের বোলিং বুলেটে একটা সময় মুম্বই ইন্ডিয়ান্সের ১৪ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল। প্রথম বলেই রোহিত শর্মা শূন্য রানে আউট হন। তারপরে আরও দুটি শিকার নেন বোল্ট। নমন ধীরকে লেগ বিফোর করেন বোল্ট। এমনকী ডিওয়াল্ড ব্রেভিসও শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন।
রোহিত যেমন আইপিএলে রানের বহু নজির গড়েছেন, তেমনি শূন্য রানের দিক থেকেও তিনি রেকর্ড গড়লেন। প্রথম বলে এই নিয়ে মোট ১৭বার ফিরলেন হিটম্যান। এর আগের রেকর্ড ছিল দীনেশ কার্তিকের। তিনিও ১৭বার ডাক হন।
বোল্টের বিদ্যুৎ গতির বলে রোহিত একেবারে পরাস্ত হয়ে কট বিহাইন্ড হন। উইকেটের পিছনে শরীর ছুড়ে দারুণ ক্যাচ নিয়েছেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন।
রোহিতরা আউট হওয়ার পরে মুম্বই দলের হাল ধরেন তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া। শুরুতে রোহিতরা যেভাবে উইকেট দিয়েছেন, একটা সময় মনে হয়েছিল মুম্বই হয়তো ১০০ রানের গণ্ডিও পেরবে না। কিন্তু সেটি হয়নি। রাজস্থানের বাকি বোলাররাও নিজেদের কাজগুলি করেছেন।