Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

রিচার্লিসনের হ্যাটট্রিক, অলিম্পিক ফুটবলে জার্মানিকে দুরমুশ ব্রাজিলের, শুরুতেই হার আর্জেন্টিনার

দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিল ও জার্মানি ম্যাচ মানেই সাম্প্রতিককালের মধ্যে পড়ে ২০১৪ সালের বিশ্বকাপে বেলো হরিজেন্তের মাঠে ৭-১ গোলে হার পেলের দেশের। পাঁচবছর আগে অলিম্পিক ফুটবলেই এই জার্মানিকে ফাইনালে হারিয়ে মারাকানা স্টেডিয়ামে সোনার পদক গলায় ঝোলান

রিচার্লিসনের হ্যাটট্রিক, অলিম্পিক ফুটবলে জার্মানিকে দুরমুশ ব্রাজিলের, শুরুতেই হার আর্জেন্টিনার

শেষ আপডেট: 22 July 2021 17:50

দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিল ও জার্মানি ম্যাচ মানেই সাম্প্রতিককালের মধ্যে পড়ে ২০১৪ সালের বিশ্বকাপে বেলো হরিজেন্তের মাঠে ৭-১ গোলে হার পেলের দেশের। পাঁচবছর আগে অলিম্পিক ফুটবলেই এই জার্মানিকে ফাইনালে হারিয়ে মারাকানা স্টেডিয়ামে সোনার পদক গলায় ঝোলান নেমাররা। টোকিও অলিম্পিকের শুরুতেই ব্রাজিল দলটি ৪-২ গোলে জার্মানিকে হারিয়ে ফের বোঝাল যে তারাই চ্যাম্পিয়নের দাবিদার। অন্য একটি ম্যাচে সদ্য কোপা জয়ী আর্জেন্টিনা দল হার মানল অস্ট্রেলিয়ার কাছে ০-২ গোলে। এদিন ব্রাজিলের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন তারকা ফরোয়ার্ড রিচার্লিসন। অন্য গোলটি পাওলিনহোর। জার্মানির পক্ষে গোল দুটি করেছেন নাদিয়েম আমিরি ও রাগনার অ্যাক। ব্রাজিলের এই দলে নেমার না থাকলেও রক্ষণভাগে রয়েছেন দলের অধিনায়ক অভিজ্ঞ দানি আলভেস, মাঝমাঠে ডগলাস লুইস আর আক্রমণভাগে আছেন জাতীয় দলের তারকা রিচার্লিসন। ম্যাচে লিড পেতে একদমই সময় লাগেনি ব্রাজিলের। মাত্র ৭ মিনিটের সময়ই প্রথম গোলটি করেন রিচার্লিসন। অ্যান্টনির থ্রু বল ধরে ডি-বক্সের ডান পাশ থেকে ডান পায়ের শটে জালের ডান দিকে দিয়ে বল জালে জড়ান জাতীয় দলের নামী ফরোয়ার্ড। শুরুতেই এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ব্রাজিল। যার সুফল মেলে ১৫ মিনিট পরই। এবার গুইলেরমের ক্রসে জালের খুব কাছ থেকে দুর্দান্ত হেডে গোল করেন রিচার্লিসন। হ্যাটট্রিক পূরণ করতে বেশিক্ষণ সময় নেননি ২৪ বছর বয়সী এ ফরোয়ার্ড। ম্যাচের ৩০ মিনিটের সময় ম্যাথিউজ কুনহার পাস ধরে ডি-বক্সের মাঝ থেকে ডান পায়ের শটে ম্যাচে নিজের তৃতীয় গোলটি করেন তিনি। ব্রাজিল এগিয়ে যায় ৩-০ গোলে। তিন গোলে এগিয়ে থেকেই বিরতিতে ছন্দে ছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় জার্মানি। ম্যাচের ৫৭ মিনিটের সময় ডি-বক্সের বাইরে থেকে ডানপায়ের জোরালো শটে এক গোল শোধ করেন নাদিয়েম আমিরি। এরপর আরও গোলের খোঁজে মরিয়া হয়ে পড়ে জার্মানরা। কিন্তু ম্যাচের শেষ দশ মিনিটের আগে জালের ঠিকানা পায়নি তারা। খেলার ৮৪ মিনিটে গিয়ে ডেভিড রাউমের ক্রস থেকে দারুণ হেডারে ব্যবধান আরও কমান রাগনার অ্যাক। ব্রাজিল এবং জার্মানি খেলছে ‘ডি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দুই দল হচ্ছে আইভরি কোস্ট এবং সৌদি আরব।

```