হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি প্যারালিম্পিকে ব্রোঞ্জ জয়ী শরদ কুমার
দ্য ওয়াল ব্যুরো: একজন তরতাজা অ্যাথলিট (Athlete), যিনি কিনা মাত্র দু’সপ্তাহ আগেই প্যারালিম্পিকে (Paralympics) ভারতকে ব্রোঞ্জ (Bronze) এনে দিয়েছিলেন, তিনিই হৃদরোগের (Heart disease) সমস্যায় আক্রান্ত।
টোকিওতে হাইজাম্পে পদকজয়ী শরদ কুমারকে ভর্
শেষ আপডেট: 23 September 2021 18:39
দ্য ওয়াল ব্যুরো: একজন তরতাজা অ্যাথলিট (Athlete), যিনি কিনা মাত্র দু’সপ্তাহ আগেই প্যারালিম্পিকে (Paralympics) ভারতকে ব্রোঞ্জ (Bronze) এনে দিয়েছিলেন, তিনিই হৃদরোগের (Heart disease) সমস্যায় আক্রান্ত।
টোকিওতে হাইজাম্পে পদকজয়ী শরদ কুমারকে ভর্তি করা হয়েছে দিল্লি এইমস হাসপাতালে। তাঁর পরীক্ষা নিরীক্ষার পরে জানা গিয়েছে তাঁর হার্টে 'ইনফ্লামেশান' অর্থাৎ জ্বালার সমস্যা রয়েছে। তার আরও পরীক্ষা করা হবে। তারপরেই তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা।
টোকিও প্যারালিম্পিকে হাইজাম্পের টি-৪২ বিভাগে তিনি পদক জিততে সমর্থ হন। ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জেতেন। গত সপ্তাহে বুকে তিনি একটি 'কনজেশান' অর্থাৎ কিছু আটকে থাকার অনুভূতি উপলব্ধি করেন। তারপরেই তাঁকে হাসপাতালে আনা হয়। তিন সপ্তাহ ধরে তিনি পর্যবেক্ষণে রয়েছেন, এখনও কোনও অস্ত্রোপচার করাতে হয়নি।
আরও পড়ুন: রয় কৃষ্ণ তো গড়াগড়ি খেল, হাবাসের ভুল কৌশলেই ডুবল এটিকে- মোহনবাগান
২৯ বছর বয়সী এই তারকাকে প্রথমে ছেড়ে দেওয়া হলেও বাড়ি ফিরে ফের অসুস্থবোধ করতে থাকেন। সেই কারণে তাঁকে দিল্লি এইমসে নিয়ে আসা হয়। তিনি কথাবার্তা সবই স্বাভাবিকভাবে বলছেন, তবে ইসিজি মেশিন দ্বারা পরিচালিত হচ্ছে তাঁর হৃদযন্ত্র।
শরদের ক্ষেত্রে সমস্যা হল তাঁর বা পা একেবারে স্থবির। তাঁকে ভুল ভাবে পোলিও টিকা দেওয়ার কারণে পা পঙ্গু হয়ে গিয়েছিল। এত প্রতিকূলতা কাটিয়ে তিনি এগিয়েছেন, তাই তাঁর শুভকামনাও সবাই, যদিও পাশাপাশি বিস্ময়, কী করে একজন সতেজ অ্যাথলিটের এমনটি হতে পারে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'