Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

নাদিমকে সন্তানের মতো বলেছিলেন নীরজের মা, তাই শুনে কী উত্তর দিলেন পাক তারকার মা

বেলা গড়াতেই পাকিস্তানের অলিম্পিক্স রেকর্ডধারী থ্রোয়ার নাদিমের মায়ের গলাতেও একই সুর।

নাদিমকে সন্তানের মতো বলেছিলেন নীরজের মা, তাই শুনে কী উত্তর দিলেন পাক তারকার মা

প্যারিসে ফাইনাল শেষে নীরজ ও নাদিম জাতীয় পতাকা নিয়ে।

শেষ আপডেট: 9 August 2024 18:34

দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্সে সম্প্রীতির সুর দুই রত্নগর্ভার মন্তব্যে। পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমের সোনা জয়ের পরে মন্তব্য করেছিলেন নীরজের মা সরোজ দেবী। তিনি পানিপথের গ্রামে নিজের বাড়িতে বসে প্রতিক্রিয়া দেন, নীরজের রুপো জয়েও আমি সমান খুশি। আর সোনা জিতেছে নাদিম, সেও আমার সন্তানের মতো।

নীরজের মায়ের ওই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পাকিস্তানের মানুষও এই বিবৃতিতে খুশি হয়। তারা জানায়, সম্প্রীতির একটা সুন্দর পটভূমিকা তৈরি করেছেন নীরজের মা।

তারপর বেলা গড়াতেই পাকিস্তানের অলিম্পিক্স রেকর্ডধারী থ্রোয়ার নাদিমের মায়ের গলাতেও একই সুর। তিনিও সেই দেশের মিডিয়া প্রতিনিধিদের বলেছেন, নীরজও আমার সন্তানসম, ও নাদিমের ভাই। আমি ওঁর সাফল্যেও সমান খুশি। হার-জিৎ খেলারই অঙ্গ। আমি আল্লার কাছে প্রার্থনা করি, নীরজও একদিন সফল হোক। সেও সোনা পাক।’’

নীরজ অবশ্য গত টোকিও অলিম্পিক্সেই পাক থ্রোয়ারকে হারিয়ে সোনা জিতেছিলেন। সেবার নীরজের থ্রো ছিল ৮৭.১৭ মিটার। সেটি টপকে এবার আরও ভাল ফর্ম দেখালেও তিনি সোনা পাননি, বরং নাদিমের ৯২.৯৭ মিটার থ্রো বাকিদের অনেক পিছনে ফেলে দিয়েছে।

কে জিতল, কে হারল বড় কথা নয়, বরং দুই তারকার মায়ের বক্তব্য সকলের মন জয় করে নিয়েছেন। নাদিমের মা পাশাপাশি পাকিস্তানের মানুষকেও ধন্যবাদ জানান। তিনি বলেছেন, সারা দেশ আমার ছেলের জন্য প্রার্থনা করেছেন বলেই এমন সাফল্য পেয়েছে। 


```