Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

সরকারি চাকরি প্রত্যাখান করে চমক সরবজ্যোতের, কী বললেন অলিম্পিক্স পদকজয়ী

বাকিরা যা ভাবতে পারেন না, সেটি করে দেখালেন ভারতের নামী শুটার সরবজ্যোৎ সিং।

সরকারি চাকরি প্রত্যাখান করে চমক সরবজ্যোতের, কী বললেন অলিম্পিক্স পদকজয়ী

পদক জয়ের হাসি সরবজ্যোতের।

শেষ আপডেট: 10 August 2024 20:22

দ্য ওয়াল ব্যুরো: বাকিরা যা ভাবতে পারেন না, সেটি করে দেখালেন ভারতের নামী শুটার সরবজ্যোৎ সিং। তিনি এবার মনু ভাকেরের সঙ্গে মিক্সড ডাবলসে দেশের জন্য ব্রোঞ্জ পদক নিয়ে এসেছেন।

ওই পদক জয়ের পরে হরিয়ানা সরকার রাজ্যের গর্বকে সরকারি চাকরি দিতে চেয়েছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেন তিনি। কিন্তু রাজ্যের প্রস্তাবকে সরাসরি না করে দেন সরবজ্যোৎ, যিনি শুটিং নয়, চেয়েছিলেন ফুটবলার হিসেবে নাম করতে।

চলতি অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি। সরবজ্যোৎ জানিয়েছেন, তিনি সরকারি চাকরি নয়, বরং শুটিংয়ে আরও মনোনিবেশ করতে চান। তিনি ১০-৫টা ডিউটির মধ্যে এখনই নিজেকে নিবেশ করতে চান না।

বরং তিনি মনে করেন, দেশকে এখনও অনেককিছু দেওয়ার রয়েছে। তিনি অবশ্য এবার ব্রোঞ্জ পদক জিতে খুশি হননি, তিনি চেয়েছিলেন সোনা। সেই লক্ষ্য সামনে রেখেই দেশের নামী শুটার মনে করেন, আগামী অলিম্পিক্সে তিনি দেশের হয়ে শুটিং সোনা আনতে চান। সেইজন্যই অনুশীলনে ডুবে রাখতে চান নিজেকে। সেটি হরিয়ানা সরকারকে বলেছেন ২২ বছরের শুটার। রাজ্য সরকারও সবরকম চেষ্টা করতে চান তাঁকে।

দেশের অনেক অ্যাথলিট যখন সরকারি চাকরির জন্য ঘুরছেন, সেইসময় নিজের স্বপ্নের জন্য সেটি প্রত্যাখান করতে এতটুকু ভাবেননি।  


```