Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

চোটে বাদ ধাওয়ান, নিউজিল্যান্ড সফরে সুযোগ পৃথ্বী, সঞ্জুর

দ্য ওয়াল ব্যুরো: শিখর ধাওয়ানের কাঁধের চোট যে গুরুতর তা বেঙ্গালুরুতে তাঁর স্লিং ঝুলিয়ে রাখা দেখেই বোঝা গিয়েছিল। তখনই আশঙ্কা ছিল, নিউজিল্যান্ড সফরে কি তবে দেখা যাবে না এই বাঁ’হাতিকে। সেটাই হল। নিউজিল্যান্ড সফরে টি ২০ স্কোয়াড থেকে বাদ পড়লেন ধা

চোটে বাদ ধাওয়ান, নিউজিল্যান্ড সফরে সুযোগ পৃথ্বী, সঞ্জুর

শেষ আপডেট: 22 January 2020 05:38

দ্য ওয়াল ব্যুরো: শিখর ধাওয়ানের কাঁধের চোট যে গুরুতর তা বেঙ্গালুরুতে তাঁর স্লিং ঝুলিয়ে রাখা দেখেই বোঝা গিয়েছিল। তখনই আশঙ্কা ছিল, নিউজিল্যান্ড সফরে কি তবে দেখা যাবে না এই বাঁ’হাতিকে। সেটাই হল। নিউজিল্যান্ড সফরে টি ২০ স্কোয়াড থেকে বাদ পড়লেন ধাওয়ান। তাঁর জায়গায় দলে এলেন সঞ্জু স্যামসন। অন্যদিকে ইন্ডিয়া এ দলের হয়ে ভাল খেলার জন্য ওয়ান ডে দলে সুযোগ পেলেন পৃথ্বী শ। মঙ্গলবার নিউজিল্যান্ডের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড। বিশেষ কিছু বদল নেই এই দলে। শিখর ভারতের টি ২০ স্কোয়াডে ছিলেন। কিন্তু কাঁধের চোটের কারণে বাদ পড়েছেন তিনি। তাঁর জায়গায় দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন। শ্রীলঙ্কার বিরুদ্ধেও টি ২০ স্কোয়াডে ছিলেন সঞ্জু। অন্যদিকে ওয়ান ডে স্কোয়াডে দলে জায়গা পেয়েছেন পৃথ্বী শ। নির্বাসন কাটিয়ে ফিরে আসার পর থেকে দুরন্ত ফর্মে রয়েছেন পৃথ্বী। মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে রান করেছেন। এই মুহূর্তে নিউজিল্যান্ডেই রয়েছেন পৃথ্বী। ভারতীয় এ দলের হয়ে দ্বিতীয় ওয়ান ডেতে ১৫০ করেছেন তিনি। এই রানের সুবাদেই ভারতীয় দলে জায়গা হচ্ছে এই তরুণ ব্যাটসম্যানের। বাকি দল একই রেখেছে বিসিসিআই। ধাওয়ান না থাকায় টি ২০ ও ওয়ান ডে দুটি ফরম্যাটেই ওপেন করতে দেখা যাবে রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে। মিডল অর্ডারে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডে, ঋষভ পন্থরা রয়েছেন। তবে রাহুল কিপিং করলে দলে পন্থের জায়গা হওয়ার সুযোগ কম। অন্যদিকে ভারতের বোলিং স্কোয়াড একই রয়েছে। চার পেস বোলার জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, নবদীপ সাইনি ও শার্দুল ঠাকুর। দুই স্পিনার হিসেবে রয়েছেন কুলদীপ যাদব ও যজুবেন্দ্র চাহাল জুটি। অলরাউন্ডার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে। ২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে টি ২০ সিরিজ। পাঁচটি টি ২০ ম্যাচ খেলবেন বিরাটরা। তারপর ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়ান ডে সিরিজ।

```