Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

ব্যাটিং ব্যর্থতার দিনেও উজ্জ্বল ময়ঙ্ক, ছুঁলেন ৩০ বছর আগের রেকর্ড

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১২২ রানে পড়ে গিয়েছে ৫ উইকেট। কিন্তু তারপরেও নাকি তিন দশক আগের রেকর্ড ছুঁয়েছেন ভারতের ওপেনার ময়ঙ্ক আগরওয়াল। কী সেই রেকর্ড? ভারতের দ্বিতীয় টেস্ট ওপেনার হিসেবে নিউজিল্যান্ডে টেস্টের এক সেশন সম্পূর্ণ খেলেছেন ময়ঙ্ক। এর আগে

ব্যাটিং ব্যর্থতার দিনেও উজ্জ্বল ময়ঙ্ক, ছুঁলেন ৩০ বছর আগের রেকর্ড

শেষ আপডেট: 21 February 2020 09:51

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১২২ রানে পড়ে গিয়েছে ৫ উইকেট। কিন্তু তারপরেও নাকি তিন দশক আগের রেকর্ড ছুঁয়েছেন ভারতের ওপেনার ময়ঙ্ক আগরওয়াল। কী সেই রেকর্ড? ভারতের দ্বিতীয় টেস্ট ওপেনার হিসেবে নিউজিল্যান্ডে টেস্টের এক সেশন সম্পূর্ণ খেলেছেন ময়ঙ্ক। এর আগে প্রথমবার এই কৃতিত্ব করে দেখিয়েছিলেন ভারতের ওপেনার মনোজ প্রভাকর। তাও ১৯৯০ সালে। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ওয়েলিংটনের মেঘলা আবহাওয়া ও সবুজ পিচের ফায়দা তুলে কিউয়ি বোলারদের বিধ্বংসী সুইং বোলিং সামলাতে হিমশিম খাচ্ছিলেন ভারতের দুই ওপেনার পৃথ্বী শ ও ময়ঙ্ক আগরওয়াল। পৃথ্বী ১৬ রান করে আউট হলেও একদিকে টিকে ছিলেন ময়ঙ্ক। অন্যদিকে ততক্ষণে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। অজিঙ্ক্যা রাহাণের সঙ্গে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন ময়ঙ্ক। ২৯ রানের মাথায় লাঞ্চের বিরতিতে যান তিনি। প্রথম সেশনে আউট না হুলেও দ্বিতীয় সেশনে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ট্রেন্ট বোল্টের বাইন্সারে পুল মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৮৪ বলে ৩৪ করেন ময়ঙ্ক। মারেন পাঁচটি চার। বড় রান না পেলেও এর মধ্যেই এই রেকর্ড স্পর্শ করেন ময়ঙ্ক যা ভারতের তাবড় তাবড় ওপেনাররাও পারেননি। এর আগে ১৯৯০ সালে নেপিয়ারে এই রেকর্ড করেছিলেন মনোজ প্রভাকর। তিনি অবশ্য ২৬৮ বল খেলে ৯৫ রান করেছিলেন। সেই টেস্ট ড্র হয়েছিল। কারণ বৃষ্টির জন্য প্রথম ও পঞ্চম দিনের খেলা হয়নি। হ্যামিলটনেও বৃষ্টিতে ভেস্তে গিয়েছে প্রথমদিনের অনেকটা খেলা। এখন দেখার বাকি দিনগুলোতে ওয়েলিংটনের আবহাওয়া কীরকম খেল দেখায়। দ্বিতীয় ইনিংসেই বা কেমন খেলেন ময়ঙ্ক।

```