Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

তাঁকে মেরেছিলেন ছয় ছক্কা, সেই ব্রডও শুভেচ্ছা জানালেন যুবিকে

দ্য ওয়াল ব্যুরো : সে ১২ বছর আগেকার কথা। ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ভয়ঙ্কর রূপ দেখেছিল ক্রিকেট দুনিয়া। আর যাঁর জন্য সেই রাতটা কোনও দিন ভোলার নয়, তিনি ইংল্যান্ডের পেস বোলার স্টুয়ার্ট ব্রড। এই ব্রডকেই তো এক ওভারে ছয় ছক্কা মেরেছিল

তাঁকে মেরেছিলেন ছয় ছক্কা, সেই ব্রডও শুভেচ্ছা জানালেন যুবিকে

শেষ আপডেট: 10 June 2019 18:49

দ্য ওয়াল ব্যুরো : সে ১২ বছর আগেকার কথা। ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ভয়ঙ্কর রূপ দেখেছিল ক্রিকেট দুনিয়া। আর যাঁর জন্য সেই রাতটা কোনও দিন ভোলার নয়, তিনি ইংল্যান্ডের পেস বোলার স্টুয়ার্ট ব্রড। এই ব্রডকেই তো এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন যুবি। কিন্তু সে সব এখন অতীত। যুবরাজের অবসর ঘোষণার পর তাঁকে শুভেচ্ছা জানালেন ব্রড। সোমবার মুম্বইয়ে সাংবাদিক সম্মেলন করে নিজের অবসরের কথা ঘোষণা করেন যুবরাজ। তারপরেই প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা টুইট করে তাঁকে সংবর্ধনা জানিয়েছেন। শচীন, সৌরভ, সেহওয়াগ, লক্ষ্মণ থেকে শুরু করে ভারত অধিনায়ক বিরাট, কে নেই সেই তালিকায়। যুবিকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রডও। https://twitter.com/sachin_rt/status/1138039737447403521 সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন ব্রড। সেই ছবিতে দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ডারবানের সেই ম্যাচের পর শুভেচ্ছা বিনিময় করছেন ব্রড ও যুবরাজ। তলায় ক্যাপশনে তিনি লেখেন, "এনজয় রিটায়ারমেন্ট লেজেন্ড।" https://www.instagram.com/p/ByhoxAplvDc/?utm_source=ig_web_copy_link টি টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে ১৯ তম ওভারের ঠিক আগে ইংল্যান্ডের অলরাউন্ডার ফ্লিনটফের সঙ্গে তর্কাতর্কি হয়েছিল যুবরাজের। বাকিটা ইতিহাস। গোটা দুনিয়া দেখেছিল যুবরাজের ছয় বলে ছয় ছক্কা। তরুণ পেসার ব্রড বুঝতেই পারছিলেন না কোথায় বল ফেলবেন। মাত্র ১২ বলে ৫০ করেছিলেন যুবি। ভারত শেষ করে ২১৮ রানে। তারপর ১৮ রানে ম্যাচ জেতেন ধোনিরা। যুবরাজের সেই ইনিংস ক্রিকেটের দুনিয়ায় যেন এক রূপকথা। যতদিন ক্রিকেট থাকবে, সেই ছয় ছক্কা থাকবে। পরবর্তীকালে ইংল্যান্ডের অন্যতম সেরা বোলার হয়ে উঠলেও সেই স্মৃতি কোনও দিন ভুলতে পারবেন না ব্রড নিজেও। কারণ যুবরাজের নামের সঙ্গে তাঁর নামও যে জড়িয়ে গিয়েছে। আর সেটা জড়িয়ে থাকবে আজীবন। তাই হয়তো বিদায়ের দিনে যুবিকেই শুভেচ্ছা জানালেন ব্রড।

```