Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

ব্রডকে ছয় ছক্কার কথা বলে খোঁচা দেবেন না, ইংল্যান্ডের পেসারের বিরল কৃতিত্বে ভক্তদের পরামর্শ যুবির

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেটে আসার পরেই একটা বিশাল কালো দাগ লেগেছিল ইংল্যান্ডের পেস বোলার স্টুয়ার্ট ব্রডের গায়ে। ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপে এক ওভারে ছ’বলে ব্রডকে ছটা ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। তারপর থেকে যতবার যুবির ছয় ছক্কার প্

ব্রডকে ছয় ছক্কার কথা বলে খোঁচা দেবেন না, ইংল্যান্ডের পেসারের বিরল কৃতিত্বে ভক্তদের পরামর্শ যুবির

শেষ আপডেট: 29 July 2020 12:44

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেটে আসার পরেই একটা বিশাল কালো দাগ লেগেছিল ইংল্যান্ডের পেস বোলার স্টুয়ার্ট ব্রডের গায়ে। ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপে এক ওভারে ছ’বলে ব্রডকে ছটা ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। তারপর থেকে যতবার যুবির ছয় ছক্কার প্রসঙ্গ উঠেছে, ততবার ব্রডের নাম এসেছে। অনেকেই তাঁকে নিয়ে হাসাহাসি করেছেন। কিন্তু সেই সময়টা অনেক বদলে গিয়েছে। টেস্ট ক্রিকেটে বিরল কৃতিত্বের অধিকারী হয়েছেন ব্রড। আর তার আগেই নিজের ভক্তদের কাছে বার্তা রাখলেন যুবি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের টেস্ট কেরিয়ারে ৫০০ তম উইকেট নিয়েছেন ব্রড। ক্যারিবিয়ান ওপেনার ক্রেগ ব্রেথওয়েটকে আউট করে এই কৃতিত্ব হয়েছে তাঁর। বিশ্বের সপ্তম বোলার হলেন ব্রড যাঁর টেস্টে ৫০০ উইকেট রয়েছে। প্রথম টেস্টে না খেলার পরেও বাকি দুই টেস্টে ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট নিয়েছেন তিনি। হয়েছেন সিরিজের সেরা। তাঁর বিধ্বংসী বোলিংয়েই হারতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তৃতীয় টেস্টে একাই ১০ উইকেট নিয়েছেন এই ডান হাতি পেসার। ব্রডের এই কৃতিত্বের ঠিক আগেই ১৩ বছর আগের স্মৃতি ফিরিয়ে এনেছেন যুবি। টুইটার ও ইন্সটাগ্রামে তিনি লেখেন, “আমি জানি, যতবার আমি স্টুয়ার্ট ব্রডের বিষয়ে কিছু বলেছি বা লিখেছি মানুষ তাঁকে ছয় ছক্কা খাওয়ার জন্য মনে রেখেছেন। কিন্তু আজ আমি আমার ফ্যানদের বলতে চাই এই কথা না মনে করে ব্রড যে কৃতিত্ব করেছে তাকে সম্মান জানাতে। ৫০০ টেস্ট উইকেট কোনও মজার বিষয় নয়। বছরের পর বছর কঠিন পরিশ্রম ও অধ্যবসায় করলে তা পাওয়া যায়। সবসময় কঠিন পরিস্থিতি থেকে লড়াই করে তুমি জিতেছ। ব্রড, আমার বন্ধু, তুমি একজন কিংবদন্তি।” https://www.instagram.com/p/CDN3475jo72/?igshid=bz267dxbwsxy শুধুমাত্র যুবরাজ নন, ব্রডের এই কৃতিত্বের পরে বিভিন্ন দেশ থেকে তাঁর উদ্দেশে ভেসে আসছে শুভেচ্ছার বার্তা। বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা ইংল্যান্ডের এই পেস বোলারের কৃতিত্বকে সম্মান করছেন। এত বছর ধরে ইংল্যান্ডের হয়ে ব্রড যে পরিষেবা দিয়েছেন, তার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও তাঁকে সম্মান করেছে। ২০০৭ সালের পর থেকে অবশ্য সম্পর্ক দিন দিন আরও ভাল হয়েছে ব্রড ও যুবরাজের। ভাল বন্ধু হয়ে উঠেছেন তাঁরা। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই দু’জনের মধ্যে লড়াইয়ে যুবিকেই জিততে দেখা গিয়েছে। আসলে যুবরাজ ভারতের হয়ে টেস্ট সেরকম না খেলায় লাল বলে ব্রডের সামনে সেভাবে পড়তে হয়নি তাঁকে। আর সাদা বলের ক্রিকেটে আধিপত্য দেখিয়েছেন যুবরাজ। তাতে তাঁদের বন্ধুত্বে কোনও ছেদ পড়েনি। সেটাই আরও একবার দেখা গেল। নিজেদের ফ্যানদের উদ্দেশে যুবি বললেন, ব্রডের কৃতিত্বকে সম্মান জানাতে।

```