Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

নীরজের সঙ্গে জ্যাভলিনে পাল্লা কার্তিকের, প্রস্তুতি নিচ্ছেন প্যারিস অলিম্পিক্সের!

অলিম্পিক্স শুরু হবে প্যারিসে, সেখানেও গেট সেট গোল্ড নামে শীর্ষক একটি অনুষ্ঠান করবেন ভারতের এই নামী ক্রিকেটার। কার্তিক সেই কারণেই জ্যাভলিন শিখতে নীরজ চোপড়ার শরণাপন্ন হয়েছেন।

নীরজের সঙ্গে জ্যাভলিনে পাল্লা কার্তিকের, প্রস্তুতি নিচ্ছেন প্যারিস অলিম্পিক্সের!

শেষ আপডেট: 30 May 2024 17:22

দ্য ওয়াল ব্যুরো: দীনেশ কার্তিক সম্পর্কে বিরাট কোহলি সম্প্রতি একটি মন্তব্য করেছেন। সেখানে কোহলি জানিয়েছেন, দীনেশের (কার্তিক) সঙ্গে কথা বললে মন ভাল হয়ে যায়। খেলা ছাড়াও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে ও যা জানে, সেটি শুনেও অনেক কিছু জানা যায়, শেখা যায়। কোহলি এও বলেছেন, তিনি যখন ফর্মে ছিলেন না, সেইসময় দীনেশের সঙ্গে কথা বলে আমার মনের মধ্যে চলা দ্বিধার অবসান ঘটেছিল। ও খুব সহজে আমার লক্ষ্য পরিষ্কার করে দিয়েছিল। দীনেশ আমার ভাল বন্ধু।

আইপিএলের মঞ্চেই কার্তিক এবার অবসর ঘোষণা করে দিয়েছেন। তিনি সদ্য সমাপ্ত বিনোদন ক্রিকেট লিগে ভাল খেলেছেন, স্ট্রাইকরেটও ছিল নজরকাড়া। কম সময়ে ব্যাটিং করে দ্রুত রান তোলার ক্ষেত্রে কার্তিক এখনও সেরা। অবসর নেওয়ার পরেও কার্তিকের ঠাসা কর্মসূচি রয়েছে। তিনি টি ২০ বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার কাজ করবেন।

পাশাপাশি আরও একটি কাজে তাঁকে দেখা যাবে জুলাই মাসে। অলিম্পিক্স শুরু হবে প্যারিসে, সেখানেও গেট সেট গোল্ড নামে শীর্ষক একটি অনুষ্ঠান করবেন ভারতের এই নামী ক্রিকেটার। কার্তিক সেই কারণেই জ্যাভলিন শিখতে নীরজ চোপড়ার শরণাপন্ন হয়েছেন। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে, কার্তিক জ্যাভলিন ছুড়ছেন ভারতের সোনার ছেলে নীরজের সামনেই। কার্তিকের জ্যাভলিন ছোড়ার ভঙ্গিমায় মুগ্ধ দেশের সেরা অ্যাথলিটও। কার্তিককে দেখা গেছে পেশাদার অ্যাথলিটের মতোই বর্শা ছুড়ছেন।

নীরজ যে স্টাইলে সাধারণত বর্শা ছোড়েন, সেই একই কায়দায় তিনিও জ্যাভলিন ছুড়ে তাক লাগিয়েছেন। অলিম্পিক্সে বিশেষজ্ঞ্ের ভূমিকা পালন করতে কার্তিক ইতিমধ্যেই হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন। ক্রিকেট মাঠের বাইরেও চমক দেখাতে তৈরি কার্তিক, যাঁর স্ত্রী দীপিকা পাল্লিকালও অলিম্পিক্সে যাবেন স্কোয়াশ ইভেন্টে অংশ নিতে।   


```