Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

ম্যাথিউজের টাইমড আউট বিতর্ক ফিরল মুশফিকের তামাশায়, বাংলাদেশের হাসিতে

ম্যাথিউজের হেলমেটের স্ট্র্যাপ খুলে গিয়েছিল। তিনি সেটা আম্পায়ারকে দেখানও। কিন্তু ততক্ষণে শাকিব আউট করে দেন। শ্রীলঙ্কার ব্যাটার বোঝাতে থাকেন বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা উচিত।

ম্যাথিউজের টাইমড আউট বিতর্ক ফিরল মুশফিকের তামাশায়, বাংলাদেশের হাসিতে

শেষ আপডেট: 18 March 2024 20:52

দ্য ওয়াল ব্যুরো: ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে সেই টাইমড আউট বিতর্ক নিয়ে আলোড়ন ফেলেছিল। অ্যাঞ্জেলো ম্যাথিউজ হেলমেটের ফিতে বাঁধতে গিয়েছিলেন, সেইসময় শাকিব আল হাসান তাঁকে টাইমড আউট করে দেন। এই নিয়ে প্রবল ঝামেলা হয়েছিল।

ম্যাথিউজের হেলমেটের স্ট্র্যাপ খুলে গিয়েছিল। তিনি সেটা আম্পায়ারকে দেখানও। কিন্তু ততক্ষণে শাকিব আউট করে দেন। শ্রীলঙ্কার ব্যাটার বোঝাতে থাকেন বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা উচিত।

সেই উদযাপনের উত্তাপ থামেনি এখনও। এবার ম্যাথিউসের সেই টাইমড-আউটের ঘটনা নাটক করে দেখালেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে ফটোসেশনের আগে মুশফিক ঠিক ম্যাথিউজের সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি করেন।

হাতে একটি হেলমেট নিয়ে বারবার সবার সামনে দেখাতে থাকেন। এমনকি অধিনায়ক শান্তর কাছে গিয়ে হেলমেটের স্ট্র্যাপ দেখান, শান্তও নাটক করে দেখান কিছুই করার নেই তাঁর। ঠিক ম্যাথিউজ যেমন করেছিলেন বিশ্বকাপের ম্যাচের দিন। মুশফিক সেই ঘটনাই আবার মনে করিয়ে দেন নাটকীয় ভঙ্গিতে টাইমড-আউট উদযাপনের মাধ্যমে।


```