Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

মোহনবাগানে সই স্প্যানিশ ডিফেন্ডার রডরিগেজের, যিনি গোলের জন্য সোনার পাসও বাড়ান

মোহনবাগানে এবার চতুর্থ বিদেশি তারকাও চূড়ান্ত হয়ে গেল। স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তা রডরিগেজকে সই করাল তারা।

মোহনবাগানে সই স্প্যানিশ ডিফেন্ডার রডরিগেজের, যিনি গোলের জন্য সোনার পাসও বাড়ান

শেষ আপডেট: 5 July 2024 15:38

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানে এবার চতুর্থ বিদেশি তারকাও চূড়ান্ত হয়ে গেল। স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তা রডরিগেজকে সই করাল তারা। গত কয়েকদিন আগেই ব্রিটিশ ডিফেন্ডার টম অলড্রেডকে সই করিয়েছিল সবুজ মেরুন ক্লাব। সেবারও কোচ হোসে মোলিনার পরামর্শেই সই করানো হয় টমকে।

শুক্রবারও দুপুরে আলবার্তোর নাম সরকারীভাবে ঘোষণা করেছে ক্লাব কর্তৃপক্ষ। এদিন এক বিবৃতিতে জানানো হয়েছে, ইন্দোনেশিয়ার চ্যাম্পিয়ন ক্লাব পার্সিব ব্যানডুং থেকে দু’বছরের চুক্তিতে এই সেন্ট্রাল ব্যাককে সই করানো হয়েছে।

এই স্প্যানিশ ডিফেন্ডার শুধু দলের রক্ষণ নয়, পাশাপাশি সেটপিস থেকে গোলও করতে পারেন। অতীতে সেই ঝলক দেখিয়েছেন। ছয় ফুটের এই দীর্ঘকায় ডিফেন্ডার গোলের পাস বাড়াতেও সিদ্ধহস্ত। তাঁকে পেয়ে দলের কোচ খুশি।

মোলিনা দলের মিডিয়া ম্যানেজারকে সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘আলবার্তো এমন এক ফুটবলার যিনি আক্রমণাত্মক খেলতে ভালবাসেন। তাঁর শক্তি ও দক্ষতার মিশেলে দল উপকৃত হবে। তাঁর দুটি পা সমানভাবে সক্রিয়। পাশাপাশি ইন্দোনেশিয়ার দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল। আলবার্তো যে মোহনবাগানের প্রস্তাবে সায় দিয়েছে, এটাই আমাদের কাছে বড় পাওনা।’’

৩২ বছরের এই অভিজ্ঞ ডিফেন্ডার সই করার পরে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, ‘‘আমি গত কয়েকবছর ধরে আইএসএল ভালই লক্ষ্য করেছি। এও দেখেছি গত মরশুমে মোহনবাগান কিভাবে দাপট দেখিয়ে রানার্স হয়েছে। তারা লিগ-শিল্ড জিতেছে আইএসএলের। মোহনবাগানে যোগ দেওয়ার বড় কারণ তাদের আবেগমুখর সমর্থকরা। মাঠভর্তি দর্শকদের সামনেই আমার সেরা খেলা বেরিয়ে আসে। মোহনবাগান সমর্থকরা সবার সেরা, এও আমি বুঝতে পেরেছি।’’


```