Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

এমবাপের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে ছুটি সিটির, প্রিমিয়ার লিগে ফের হোঁচট খেল লিভারপুল

ম্যাচের একদম অন্তিম মুহুর্তে ম্যান সিটির নিকো গঞ্জালেস একটি গোল শোধ করলেও দুই লেগ মিলিয়ে ৬-৩-এর গড় হিসেবে পরের রাউন্ডে চলে গেল রেকর্ড সংখ্যক ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

এমবাপের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে ছুটি সিটির, প্রিমিয়ার লিগে ফের হোঁচট খেল লিভারপুল

ভিলা বনাম লিভারপুল ও মাদ্রিদ বনাম সিটি

শেষ আপডেট: 20 February 2025 11:36

দ্য ওয়াল ব্যুরো: গত পরশু প্রি-ম্যাচ কনফারেন্সে পেপ গোয়ার্দিওলা বলেছেলেন, ঘরের মাঠে প্রথম লেগে পিছিয়ে থাকার কারণে তাঁর দল ম্যাঞ্চেস্টার সিটি সান্তিয়াগো বের্নাবিউতে গিয়ে রিয়াল মাদ্রিদকে হারাবে, এমন সম্ভাবনা খুব কম। পালটা প্রশ্ন ধেয়ে আসে—তাও কত শতাংশ সুযোগ রয়েছে বলে আপনি মনে করেন? জবাবে পেপ জানিয়েছিলেন—‘এক শতাংশ’।

সেই এককে একা হাতে শূন্যে নামিয়ে আনলেন কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে শুধু ম্যাচের না, গোটা টাইয়ের ভবিতব্য নির্ধারিত করে দিলেন তিনি। চার মিনিটের মাথায় গোলকিপার এডারসনকে লবে বোকা বানিয়ে প্রথম গোল। ৩৩ মিনিটে দুর্বল বাঁ-পায়ে দূরপাল্লার জোরালো শটে এল দ্বিতীয় গোল। তারপর ৬১ তম মিনিটে হ্যাটট্রিক। ম্যাচের একদম অন্তিম মুহুর্তে ম্যান সিটির নিকো গঞ্জালেস একটি গোল শোধ করলেও দুই লেগ মিলিয়ে ৬-৩-এর গড় হিসেবে পরের রাউন্ডে চলে গেল রেকর্ড সংখ্যক ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। যেখানে হয় বায়ার্ন লেভারকুসেন অথবা অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হতে হবে তাদের।

মাদ্রিদের কেরিয়ার সমর্থকদের প্রত্যাশামাফিক শুরু করতে পারেননি এমবাপে। কিন্তু ধীরে ধীরে ছন্দে ফিরে তিনি প্রমাণ করে দিচ্ছেন কেন মেসি-রোনাল্ডো-উত্তর যুগে তাঁকে অন্যতম সুপারস্টার বলে মনে করা হয়। গতকালের হ্যাটট্রিকের সুবাদে শেষ ১৮ মাচে ১৮ গোল করে ফেললেন ফরাসি ফুটবল তারকা। নিজের কেরিয়ারে এই প্রথম কোনও দলের কুর্সিতে বসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠতে ব্যর্থ হলেন পেপ গোয়ার্দিওলা। অন্যদিকে ১৬তম খেতাবের লক্ষ্যে নামা রিয়ালের তুরুপের তাস এমবাপে ইংল্যান্ডের তারকাখচিত টিমের বিদায়ঘণ্টা বাজিয়ে ঘোষণা করে দিলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল থাকবে না, এটা ভাবাই যায় না! কাকে প্রতিপক্ষ হিসেবে দেখতে চাই? এটা বলা মুশকিল। তবে অ্যাটলেটিকো সামনে পড়লে খুশি হব। কারণ তাহলে অ্যাওয়ে লেগ খেলতে জার্মানি ছুটতে হবে না!’ অন্যদিকে চলতি মরশুমে ১৩তম হারের মুখ দেখা পেপ গোয়ার্দিওলাও ম্যাচের পর স্বীকার করে নিয়েছেন, কার্লো অ্যান্সেলোত্তির টিম যোগ্য দল হিসেবেই বিজয়ী হয়েছে।

একদিকে চ্যাম্পিয়ন্স লিগে যখন ছুটি হল ম্যাচ সিটির, তখন প্রিমিয়ার লিগে ফের হোঁচট খেল লিভারপুল। কয়েক দিন আগেই এভার্টনের কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে ২-২ স্কোরলাইনে ম্যাচ ড্র করে আর্নে স্লটের টিম। গতকালও যেন তারই পুনরাবৃত্তি হল। এবার অবশ্য এগিয়ে থেকে পয়েন্ট খোয়াইনি তারা, পিছিয়ে থেকে সমতা ফিরিয়েছেন মহম্মদ সালাহরা। লিভারপুলের হয়ে দুটি গোল করেন আলেকজান্ডার আর্নল্ড এবং সালাহ। আর অ্যাস্টন ভিলার গোলদাতা ইউরি টিলাম্যান্স ও অলি ওয়াটকিন্স।

ফের দু’পয়েন্ট হারিয়ে প্রিমিয়ার লিগ জেতার দরজা আর্সেনালের সামনে হাট করে খুলে দিল লিভারপুল। আগামি সোমবার ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টকে হারাতে পারলে মিকেল আর্টেটার টিম ব্যাবধান কমিয়ে আনবে ৫ পয়েন্টে।


```