Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

মেসির বিশ্বকাপজয়ী জার্সি নিলামে উঠল, দাম ভারতের ক্রীড়া বাজেটের অর্ধেক

কাতার বিশ্বকাপে মোট ছ’টি জার্সি ব্যবহার করেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। সেই সবগুলি জার্সিই নিলামে উঠবে।

মেসির বিশ্বকাপজয়ী জার্সি নিলামে উঠল, দাম ভারতের ক্রীড়া বাজেটের অর্ধেক

শেষ আপডেট: 21 November 2023 20:09

দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসি কেন ব্যতিক্রমী, সেটি আরও একবার বোঝা গিয়েছে। কাতার বিশ্বকাপে মেসির জার্সি নিলামে উঠছে। মোট দর উঠেছে, যার দাম ভারতের ক্রীড়া বাজেটের অর্ধেক। ১১১ কোটি টাকা দর উঠেছে মেসির জার্সির।

কাতার বিশ্বকাপে মোট ছ’টি জার্সি ব্যবহার করেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। সেই সবগুলি জার্সিই নিলামে উঠবে।

সোমবার ফুটবল জাদুকর মেসির জার্সি নিলামে তোলার ঘোষণা করেছে, আন্তর্জাতিক নিলামে জনপ্রিয় প্রতিষ্ঠান সোথবি। কোম্পানির আধিকারিকরা বলেছেন, মেসির জার্সিগুলোর দাম ১০ মিলিয়ন ডলার।

মেসির যেসব জার্সি নিলামে উঠবে সেগুলোর মধ্যে দুটি তিনি গ্রুপপর্বে, সৌদি আরব ও মেক্সিকোর বিপক্ষে ম্যাচে পরেছিলেন।

বাকি চারটির মধ্যে তিনটি পরেন অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ক্রোশিয়ার বিপক্ষে ম্যাচে। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে যে জার্সিটি গায়ে জড়িয়ে খেলেছিলেন, সেটিও নিলামে উঠছে।

সোথবি’স জানিয়েছে, যদি মেসির জার্সিগুলোর দাম ১০ মিলিয়ন ডলার পার হয়, তাহলে সেটি ক্রীড়া সম্পর্কিত যে কোনও নিলামের ইতিহাসে সবচেয়ে মূল্যবান সংগ্রহে পরিণত হতে পারে।

এর আগে ১৯৯৮ সালে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডনের জার্সি ১০ মিলিয়নের কিছু বেশি ডলারে বিক্রি হয়। নিলামের ইতিহাসে কোনও ক্রীড়াবিদের জার্সি সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড এটি। তবে ডিসেম্বরে মেসির সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে।

মেসির জার্সিগুলো নিলামে তুলবে আমেরিকার প্রযুক্তিবিষয়ক স্টার্টআপ কোম্পানি এসি মোমেন্টো। নিলামে প্রাপ্ত অর্থের একটা অংশ ‘ইউনিকাস’ নামক সংস্থাকে দেওয়া হবে। যে সংস্থা শিশুদের চিকিৎসার জন্য কাজ করে থাকে।


```