Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

‘বুমরাহর চোট ফ্র্যাকচারের কাছাকাছি পৌঁছে যায়’, দাবি করলেন শেন বন্ড

আপাতত মে মাসের শেষ পর্যন্ত অপেক্ষা। তখনই শেষ হচ্ছে আইপিএল। এরপর জুনের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সফরে উড়ে যাবেন রোহিতরা। সেখানে কি দেখা যাবে বুমরাহকে? দেখা গেলেও কতটা ফিট থাকবেন তিনি? তা নিয়ে ইতিমধ্যে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়াতে শুরু করেছে।

‘বুমরাহর চোট ফ্র্যাকচারের কাছাকাছি পৌঁছে যায়’, দাবি করলেন শেন বন্ড

বন্ড ও বুমরাহ

শেষ আপডেট: 31 March 2025 18:10

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের প্রথম দু’রাউন্ডের খেলা শেষ। কিন্তু এখনও দেখা নেই জসপ্রীত বুমরাহর। কবে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেবেন তিনি, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। চলতি বছর জানুয়ারি মাসে অস্ট্রেলিয়া সিরিজে আঘাত পান বুমরাহ। তারপর মাঠের বাইরে চলে যান। বর্ডার-গাভাসকার সিরিজের সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে বল পর্যন্ত করেননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি।

আপাতত মে মাসের শেষ পর্যন্ত অপেক্ষা। তখনই শেষ হচ্ছে আইপিএল। এরপর জুনের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সফরে উড়ে যাবেন রোহিতরা। সেখানে কি দেখা যাবে বুমরাহকে? দেখা গেলেও কতটা ফিট থাকবেন তিনি? তা নিয়ে ইতিমধ্যে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়াতে শুরু করেছে।

এই নিয়ে নিজের মত রেখেছেন শেন বন্ড। জসপ্রীতের মতো তাঁর কেরিয়ারও চোট-আঘাতে জর্জরিত ছিল। এখন রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত থাকলেও একসময় মুম্বই ইন্ডিয়ান্সে বুমরাহকে খুব কাছ থেকে দেখার সুযোগ পান নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার।

ভারতের পেসারের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে বন্ড মন্তব্য করেন, ‘এখনও ওর বোলিংয়ে কিছু বদলের দরকার নেই। ২০২৩ সালে সার্জারির পর বুমরাহ অস্ট্রেলিয়া সিরিজ পুরোটাই খেলেছে। দুর্দান্ত পারফর্ম করেছে। কিন্তু এক মাসের মধ্যে সাধ্যের বাইরে গিয়ে বল করেছে। কিন্তু এর ফলে ফ্র্যাকচারের কাছাকাছি জায়গায় পৌঁছে গিয়েছে বুমরাহর চোট।‘

আর এই ভুল থেকেই শিক্ষা নেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে অনুরোধ জানিয়েছেন বন্ড। বলেছেন, ‘ভারত যখন পাঁচ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে, তখন একই ভুল ফের একবার করতে পারবে না। যদি করে, তাহলে ফল ভাল হবে না। ভারতের প্রয়োজন একঝাঁক বোলার, যাদের থেকে পেসার বেছে নেওয়া যায়।‘

এর কারণ ব্যাখ্যায় নিউজিল্যান্ড সিমার জুড়ে দেন, ‘আগামি দিনে টিম ইন্ডিয়ার সামনে টি২০ বিশ্বকাপ, ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে। আর ক্রিকেটের তিন ফর্ম্যাটেই বুমরাহ ভারতের গুরুত্বপূর্ণ সদস্য। অস্ট্রেলিয়ায় ৫ টেস্ট মিলিয়ে ও ১৫১.২ ওভার বল করে। আর এত দীর্ঘ সময় ধরে বল করলে চোট এড়ানো কার্যত অসম্ভব।‘


```