Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

লর্ডসেই শুরু, লর্ডসেই শেষ! ৭০০ টেস্ট উইকেটের মালিক জিমি অ্যান্ডারসনের অবসর ঘোষণা

আসন্ন লর্ডস টেস্টে দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট নিতে পারলে ওয়ার্নকে টপকে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক হবেন জিমি। তাঁর আগে থাকবেন শুধু মুরলীধরন।

লর্ডসেই শুরু, লর্ডসেই শেষ! ৭০০ টেস্ট উইকেটের মালিক জিমি অ্যান্ডারসনের অবসর ঘোষণা

শেষ আপডেট: 11 May 2024 19:13

দ্য ওয়াল ব্যুরো: এমন রূপকথায় ঘটে। ২২ মে, ২০০৩ সালে লর্ডসেই শুরু করেছিলেন। আর আগামী ১০ জুলাই ২০২৪ সালে ক্রিকেটকে বিদায় জানাবেন ওই একই মাঠে। অবসরই নিয়ে ফেলছেন জেমস অ্যান্ডারসন, যিনি ইংল্যান্ডের হয়ে টেস্টে সাতশর বেশি উইকেট নিয়েছেন। এমন কীর্তি বিশ্বের আর কারও নেই। তিনি এক ব্যতিক্রমী ডানহাতি পেসার।

আগামী জুলাইয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড শিবির। সেটিই হতে চলেছে জিমির শেষ টেস্ট। উল্লেখ্য, দেশের জার্সিতে ৭০০-র বেশি টেস্ট উইকেট।

ওই সিরিজে প্রথম টেস্ট আগামী ২০ জুলাই লর্ডসে। সেই ম্যাচেই শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নামবেন এই কিংবদন্তি।

নিজের সোশ্যাল মিডিয়ায় অবসর প্রসঙ্গে বিবৃতি দিতে গিয়ে অ্যান্ডারসন জানিয়েছেন, ‘‘আমি সবাইকে একটি বিষয় জানাতে চাইছি। আসন্ন গ্রীষ্মেই আমার ক্রিকেট কেরিয়ার শেষ হতে চলেছে। আমার ক্রিকেট জীবনের শেষ ম্যাচ ওটাই। গত ২০ বছর ধরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। ছোট থেকে যে খেলাকে ভালবেসি এসেছি, জীবনে তার থেকে সবকিছু পেয়েছি। তবে পরিবারের সমর্থন ছাড়া এতটা এগতে পারতাম না।’’

দেশের জার্সিতে ১৯৪টি ওয়ান ডে ও ১৯টি টি ২০ ম্যাচ খেলেছেন তিনি। ওয়ান ডে ম্যাচে ২৬৯ উইকেট নিয়েছেন। টি ২০ ক্রিকেটে নিয়েছেন ১৮টি উইকেট। এমনকী ১৮৭ টেস্ট খেলে ৭০০ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন ইংল্যান্ড তারকা। ভারত সফরে চারটি টেস্ট খেলে মোট ১০ উইকেট নিয়েছিলেন।

আসন্ন লর্ডস টেস্টে দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট নিতে পারলে ওয়ার্নকে টপকে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক হবেন জিমি। তাঁর আগে থাকবেন শুধু মুরলীধরন।


```