Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

কোপা ফাইনাল: ডি মারিয়ার গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

দ্য ওয়াল ব্যুরো: একেই বোধহয় বলে মাস্টারস্ট্রোক! গোটা কোপায় ডি মারিয়াকে ৭০ মিনিটের আগে নামাচ্ছিলেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ফাইনালে দেখা গেল প্রথম একাদশেই তিনি। আর ২১ মিনিটের মাথায় রডরিগেজ ডি পলের ঠিকানা লেখা লম্বা থ্রু নিখুঁত

কোপা ফাইনাল: ডি মারিয়ার গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

শেষ আপডেট: 11 July 2021 01:53

দ্য ওয়াল ব্যুরো: একেই বোধহয় বলে মাস্টারস্ট্রোক! গোটা কোপায় ডি মারিয়াকে ৭০ মিনিটের আগে নামাচ্ছিলেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ফাইনালে দেখা গেল প্রথম একাদশেই তিনি। আর ২১ মিনিটের মাথায় রডরিগেজ ডি পলের ঠিকানা লেখা লম্বা থ্রু নিখুঁত রিসিভ করে আগুয়ান ব্রাজিল গোলরক্ষক এডারসনের মাথার উপর দিয়ে গোল করে গেলেন তিনিই। ডি মারিয়ার গোলে হাফটাইমে এগিয়ে আর্জেন্টিনা। গোলের সময় ব্রাজিলের ডিফেন্ডাররা ডি’ মারিয়াকে অনুসরণই করেননি। মূলত গোলরক্ষক এডারসনের ভুলেই মারিয়া সহজে গোলটি করে গিয়েছেন। তিনি এগিয়ে আসতেই মারিয়া বুদ্ধি করে মাথার ওপর দিয়ে তুলে দিয়েছেন, তাতেই বাজিমাত। ঐতিহাসিক রিওর মারাকানা স্টেডিয়ামে বিরতির আগে পর্যন্ত ভালই খেলেছে আর্জেন্টিনা। তবে এও ঠিক, হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে দুটি দলকেই শুরু থেকে অগোছালো মনে হয়েছে। তার মধ্যেও যতটা সম্ভব নিজেদের মধ্যে পাস দেওয়া নেওয়া করে খেলেছেন মেসিরা। গোলটি তারই ফসল থেকে। আবার পাশাপাশি দুই দলই গা জোয়ারি ফুটবল খেলার চেষ্টা করেছে। রেফারি বারবার সতর্ক করেছেন দুই দলের তারকা ফুটবলারদের। নেমারের তো প্যান্টই ছিঁড়ে দিয়েছে বিপক্ষ ফুটবলার। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই একের পর এক জোরাল আক্রমণ করতে থাকে ব্রাজিল। যার সুবাদে ম্যাচের ৫২ মিনিটেই পেয়ে যায় গোলের দুর্দান্ত সুযোগ। ডি-বক্সের মধ্য থেকে সেটি কাজেও লাগিয়েছিলেন রিচার্লিসন। কিন্তু আক্রমণের শুরুতে তিনি অফসাইডে থাকায় বাতিল করা হয় গোল।

```