Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

রাইফেল হাতে বিশ্বজয় করলেন বৈদ্যবাটির মেহুলি! শুটিং ওয়ার্ল্ড কাপে জুটিতে জিতলেন সোনা

দ্য ওয়াল ব্যুরো: শুটিং বিশ্বকাপে (ISSF Shooting World Cup) সোনাজয় ভারতের। সুদূর দক্ষিণ কোরিয়ার চাঙ্গোন প্রদেশে দেশের মুখ উজ্জ্বল করলেন বৈদ্যবাটির মেহুলি ঘোষ (Mehuli Ghosh)। মেহুলি এবং শাহু তুষার মানের (Shahu Tushar Mane) জুটি ভারতকে এনে

রাইফেল হাতে বিশ্বজয় করলেন বৈদ্যবাটির মেহুলি! শুটিং ওয়ার্ল্ড কাপে জুটিতে জিতলেন সোনা

শেষ আপডেট: 13 July 2022 06:30

দ্য ওয়াল ব্যুরো: শুটিং বিশ্বকাপে (ISSF Shooting World Cup) সোনাজয় ভারতের। সুদূর দক্ষিণ কোরিয়ার চাঙ্গোন প্রদেশে দেশের মুখ উজ্জ্বল করলেন বৈদ্যবাটির মেহুলি ঘোষ (Mehuli Ghosh)। মেহুলি এবং শাহু তুষার মানের (Shahu Tushar Mane) জুটি ভারতকে এনে দিল দ্বিতীয় পদক। এর আগে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ভারতের পলক এবং শিব নারওয়ালের জুটি।

ISSF Shooting World Cup: Mehuli Ghosh, Shahu Tushar Mane Clinch Second Gold For India

বুধবার ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে সোনা জিতেছেন মেহুলি ও তুষার। হাঙ্গেরির এজতার মেসজারোস এবং ইস্তভান পেন জুটিতে ফাইনালে হারিয়েছেন তাঁরা। ম্যাচের ফল ১৭-১৩।

ইজরায়েল এবং চেক রিপাবলিকের শুটাররা তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছেন।

এই নিয়ে জাতীয় দলের হলে দ্বিতীয় সোনা জিতলেন মেহুলি। ২০১৯ সালে কাঠমান্ডুতে প্রথম সোনা জিতেছিলেন তিনি। আর তুষারের এটাই প্রথম স্বর্ণপদক।

https://twitter.com/India_AllSports/status/1547047107726454784?s=20&t=kT0BfBUdPfu0g5xOCzp1Qw

আরও পড়ুন: প্রথমে বুমরা ম্যাজিক, শেষে রোহিত-ধাওয়ানের বাজিমাত! ইংল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়


```