Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

IPL 2025: সময় এসেছে সরে দাঁড়ানোর, রোহিতকে নিয়ে অকপট বীরু

সেহওয়াগ বলেন, ‘এবার অবসরের সময় হয়ে গিয়েছে রোহিতের। তবে অবসরের আগে রোহিতের এমন কিছু দেওয়া উচিত ভক্তদের, যা মনে রাখার মতো হয়, এমন কিছু যা মানুষকে ভাবায়।’

IPL 2025: সময় এসেছে সরে দাঁড়ানোর, রোহিতকে নিয়ে অকপট বীরু

বীরেন্দ্র সেহওয়াগ

শেষ আপডেট: 18 April 2025 12:29

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। ওয়াংখেড়েতে (Wangkhede) সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers hyderabad) হারিয়েছে তারা। চলতি আইপিএলে (IPL) প্রথমবার টানা দুটি ম্যাচ জিতল মুম্বই (Mumbai)। এদিনই আবার ওয়াংখেড়েতে ‘রোহিত হিটম্যান শর্মার’ (Rohit Sharma) নামে স্ট্যান্ড বসেছে। পাশাপাশি ওয়াংখেড়েতে বৃহস্পতিবার রোহিত ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেছেন। গতকাল দুটি ছয়া মেরেছেন তিনি। ওয়াংখেড়েতে  আইপিএলে তাঁর ১০২টি ছয় হয়ে গিয়েছে।

চলতি আইপিএলে হায়দরাবাদের বিরুদ্ধেই প্রথমবার কিছুটা হলেও সপ্রতিভ লেগেছে ভারতকে দু’টি আইসিসি ট্রফি এনে দেওয়া অধিনায়ক রোহিতকে। ১৬ বলে ২৬ রান করে আউট হন তিনি। তবে এটা বোঝা যাচ্ছে যে, ‘হিটম্যান’ এখন অতীতের খাতায় নাম লেখাতে চলেছেন। তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠতেও শুরু করেছে।

চলতি আইপিএল মরশুমে এখন পর্যন্ত ৬ ম্যাচে রোহিত শর্মার রান মোট ৮৪। বোঝাই যাচ্ছে ‘সুপার ফ্লপ’। আইপিএলে এমন রোহিতকে দেখে প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag) তো বলেই ফেললেন, এবার অবসর (Retirement) নিক রোহিত।

চাঁচাছোলা মন্তব্যের জন্য বেশ নামডাক আছে নজফগড়ের নবাব বীরুর। তবে রোহিত সম্পর্কে তাঁর এই মন্তব্য যথেষ্ট প্রাসঙ্গিক বলেই মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। মুম্বই সমর্থকদের মধ্যে রোহিতকে নিয়ে একটা আবেগ থাকলেও হিটম্যানের ব্যাটে সেই ঝলক আর দেখা যাচ্ছে না।

আইপিএলে রোহিত ২০১৩ সালের পর কখনও এক মরশুমে ৫০০ রান করতে পারেননি। এ সময়ে ৪০০ রান করেছেন মাত্র ৪ মরশুমে। ২০১৬ সালের পর থেকে ২০২৩ সালের আইপিএল পর্যন্ত ৭ মরশুমে কখনও ৩০ গড়েও রান করতে পারেননি। এ সময়ে গড়ের হিসাবে তাঁর সেরা মরশুম ছিল ২০২১ সালে। সেবার ১৩ ম্যাচে ২৯ গড়ে ৩৮১ রান করেছিলেন রোহিত।

আইপিএলে স্ট্রাইক রেটও কখনওই আহামরি ছিল না রোহিতের। আইপিএল কেরিয়ারে রোহিত সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন গতবার—১৫০। রোহিতকে নিয়ে প্রশ্ন উঠছে এ সব কারণেই।

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে সেহওয়াগ বলেন, ‘এবার অবসরের সময় হয়ে গিয়েছে রোহিতের। তবে অবসরের আগে রোহিতের এমন কিছু দেওয়া উচিত ভক্তদের, যা মনে রাখার মতো হয়, এমন কিছু যা মানুষকে ভাবায়।’

রোহিত শর্মার পরিসংখ্যান তুলে ধরে সেহওয়াগ বলেছেন, ‘যদি গত ১০ বছরে রোহিতের আইপিএলের পরিসংখ্যান দেখা হয়, তাহলে দেখা যাবে ও মাত্র একবারই ৪০০ রানের বেশি করেছে। যখন ও ভারতের অধিনায়ক হয়, তখন বলেছিল সে এমন একজন খেলোয়াড় হতে চায় যে পাওয়ারপ্লেতে সুযোগ নেবে, ঝুঁকি নেবে। সব আত্মত্যাগ নিজে করতে চায়। কিন্তু সে এ বিষয়টা বিবেচনা করছে না, যখন নিজে পারফর্ম করছে না, তখন ওর নিজের লিগ্যাসিই ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

পাশাপাশি রোহিতের খেলার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন এই ওপেনার। বীরু বলেন, ‘আরও ১০টা বল নাও, কিন্তু অন্তত টিকে থাকো এবং নিজেকে একটা সুযোগ দাও। বারবার ও ব্যাক-অব-দ্য-লেংথ ডেলিভারিতে পুল শট খেলতে গিয়ে আউট হচ্ছে। তাই রোহিতকে সিদ্ধান্ত নিতে হবে, এক ইনিংসে ও একবারও পুল শট খেলবে না। কিন্তু কে রোহিতকে এটা বুঝিয়ে বলবে? কারও তো থাকা উচিত যে রোহিতকে বলতে পারে, সাধারণ ক্রিকেট খেল।


```