Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

IPL 2025: আরসিবি আমাকে নতুন জীবন দিয়েছে, বললেন এই তরুণ লেগ-স্পিনার

আমি সত্যি বলছি, আমি প্রথম ম্যাচ খেলার আশাও করিনি। আমাকে বলা হয়েছিল যে তিন বা চারটি ম্যাচের পরে আমার খেলা উচিত। কারণ আমার অস্ত্রোপচার বেশ বড় ছিল।

IPL 2025: আরসিবি আমাকে নতুন জীবন দিয়েছে, বললেন এই তরুণ লেগ-স্পিনার

সুয়াশ শর্মা

শেষ আপডেট: 1 May 2025 16:22

দ্য ওয়াল ব্যুরো: কেকেআরে থাকার সময়ই নজর কেড়েছিলেন দিল্লির তরুণ লেগ-স্পিনার সুয়াশ শর্মা (Suyash Sharma)। কিন্তু এবার তাঁকে রাখেনি কলকাতা। সুয়াশকে নিলাম থেকে কিনে নিয়েছে আরসিবি (RCB)। আর বেঙ্গালুরুর জার্সিতে ফুল ফোটাচ্ছেন সুয়াশ।

সুয়াশ তাঁর এই সাফল্যের পিছনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কথা বিশেষ ভাবে উল্লেখ করেছেন। তিনি জানান, হার্নিয়া অপারেশনের ( Hernia Surgery) সময় বেঙ্গালুরু যে ভাবে তাঁর পাশে দাঁড়িয়েছিল তা অনস্বীকার্য। যা তাঁর কাছে ‘গেম চেঞ্জিং’ হয়ে উঠেছে।

তরুণ এই লেগ-স্পিনার বলেছেন, ইনজুরির কারণে তিনি ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কয়েকটি ম্যাচে খেলার আশা করেননি। কিন্তু তিনি দ্রুত বাইশ গজে নামতে পেরেছেন একমাত্র আরসিবির জন্য।

২০২৩ সালে আইপিএলে অভিষেকের পর, ২১ বছর বয়সি সুয়াশ দুই মরশুম কলকাতা নাইট রাইডার্স শিবিরে ছিলেন। তারপর গত বছর জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে আরসিবি তাকে ২.৬০ কোটি টাকায় কিনে নেয়।

উল্লেখ্য, ২২টি আইপিএল ম্যাচে ১৪টি উইকেট নেওয়া সুয়াশ বলেছেন, তিনি একসময় ব্যথা কমাতে ইনজেকশন নিয়ে খেলতেন। আরসিবির সাহায্যে তিনি সেই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন।

আরসিবির এই তরুণ সদস্য বলেন, "আমি খুব খুশি ছিলাম, খুব খুশি। আমি জানতাম আরসিবিতে আমার একটা ভাল সুযোগ আছে। আমি অনুশীলন করছিলাম। দুই বছর আগে পর্যন্ত আমি ইনজেকশন নিয়ে খেলতাম। কারণ একটা সমস্যা হচ্ছিল। তবে বুঝতে পারিনি সমস্যাটা কী।"

আরসিবির পাশে দাঁড়ানোর প্রসঙ্গে সুয়াশ বলেন, "আরসিবি আমাকে আমার অস্ত্রোপচারের জন্য লন্ডনে (London) পাঠিয়েছিল। সেখানে আমি জেমস পাইপির সান্নিধ্য পাই। তিনি এবং তাঁর পরিবার আমাকে ঘরের মানুষ মনে করত। ওখানে চিকিৎসক দেখানোর পর জানা গেল আমার তিনটি হার্নিয়া রয়েছে। আমি সত্যি বলছি, আমি প্রথম ম্যাচ খেলার আশাও করিনি। আমাকে বলা হয়েছিল যে তিন বা চারটি ম্যাচের পরে আমার খেলা উচিত। কারণ আমার অস্ত্রোপচার বেশ বড় ছিল। কিন্তু জেমস আমার এত ভাল যত্ন নিয়েছে যে, আমি দ্রুত সুস্থ হয়ে উঠি। আমি সত্যিই কৃতজ্ঞ যে, আমি এই ফ্র্যাঞ্চাইজিতে এসেছি। আমি গত দুই বছর ধরে এই সমস্যার মোকাবেলা করছি। তবে আমি এখন পুরোপুরি সুস্থ।"

আইপিএল ২০২৫-এর নয়টি ম্যাচে, সুয়াশ ৭.৯৭ ইকোনমি রেটে চারটি উইকেট তুলেছেন। এবার তাঁর সেরা পরিসংখ্যান ৪-০-২৬-২, ২০ এপ্রিল মুল্লানপুরের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে।


```