
বিরাট কোহলি
শেষ আপডেট: 14 April 2025 16:49
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএল ভালই কাটছে কিং কোহলির (Virat Koholi)। তাঁর ব্যাট বেশ কথা বলছে। তাঁর দলও লিগ টেবিলের তিন নম্বরে। বিরটা কোহলি নিজেও রয়েছেন চনমনে। আরসিবি (RCB) অধিনায়ক রজত পাতিদারকে (Rajat Patidar) ভালই গাইড করছেন। কিন্তু তাঁর সঙ্গে হচ্ছেটা কী! এর আগে তাঁর সুগন্ধি নিয়ে হইচই বেঁধেছিল হয়েছিল। আর এবার হল কি না তাঁর উইলো কাঠের ব্যাট চুরি! কয়েক দিন আগে সাজঘরে কিং কোহলিকে না জানিয়েই তাঁর সুগন্ধি ব্যবহার করেছিলেন এক সতীর্থ।
সেই রেশ কাটার আগেই এ বার ড্রেসিংরুম থেকে চুরি’ গেল তাঁর ব্যাট। রাজস্থান ম্যাচ শেষে ড্রেসিংরুমে এসে নিজের ব্যাট খুঁজতে হিমশিম খেলেন বিরাট। তবে উদ্ধার হয়েছে সেই ব্যাট, তাও আবার এক সতীর্থের ব্যাগ থেকে।
আসলে এটা এপ্রিল মাস চলছে। আর আরসিবি শিবিরে পয়লা এপ্রিলের রেশ মনে হয় এখনও কাটেনি। তাই বোধহয় সিঙ্গাপুরজাত অজি ক্রিকেটার টিম ডেভিড (Team David) একটু মসকরা করলেন বিরাটের সঙ্গে। ম্যাচ শেষে কোহলি সাজঘরে (Dressing Room) যাওয়ার আগেই তাঁর ব্যাগ থেকে একটি ব্যাট বার করে নিজের ব্যাগে রেখে দেন ডেভিড। বিরাট ব্যাগ গোছানোর সময় দেখেন সেখানে সাতটির বদলে রয়েছে ছ’টি ব্যাট। এই অবস্থায় বিরাট কিছুটা হতচকিত হয়ে সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। ব্যাট কোথায় রয়েছে, কয়েক জনকে জিজ্ঞাসাও করেন। কিন্তু সবাই চুপচাপ ছিলেন, যেন কিছুই জানেন না। এরপর গোটা সাজঘর ঘুরে ব্যাগ খুঁজতে শুরু করেন প্রাক্তন ভারত অধিনায়ক।
অবশেষে টিম ডেভিডের ব্যাগ থেকে নিজের ব্যাট উদ্ধার করেন বিরাট। অজি তারকাকে ভিকে জিজ্ঞাসা করেন, তাঁর ব্যাট কী ভাবে সেখানে গেল। উত্তরে অজি তারকার সাফ উত্তর, চুরি নয়, তিনি আসলে ধার নিয়েছিলেন। ডেভিড নাকি আসলে দেখতে চেয়েছিলেন, কোহলির ভাল খেলার পিছনে তাঁর ব্যাটের কী ভূমিকা রয়েছে। এই কথা শুনে কোহলির সঙ্গে হেসে ফেলেন সাজঘরের বাকিরাও।