Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

আফগানদের বিরুদ্ধে গোলের পথই খুঁজে পেল না সুনীলের ভারত, হতাশ কোচ ইগর

এই ম্যাচে ভারতীয় দল বহু গোল মিস করেছে। একাধিক গোলে জেতা উচিত ছিল সুনীল ছেত্রীদের। জিতে থাকলে ভারতের পক্ষে প্রাক বিশ্বকাপের যোগ্যতাপর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার বিষয়টি সহজ হতো।

আফগানদের বিরুদ্ধে গোলের পথই খুঁজে পেল না সুনীলের ভারত, হতাশ কোচ ইগর

FIFA World Cup 2026 Qualification match- India vs Afghanistan । ফলাফল গোলশূন্য ড্র । (ছবি: @IndianFootball / X )

শেষ আপডেট: 22 March 2024 16:36

দ্য ওয়াল ব্যুরো: প্রাক বিশ্বকাপ পর্ব ও এশীয় জোনের প্রাথমিক রাউন্ডের ম্যাচে সৌদি আরবের মাঠে ভারত গোলশূন্য ড্র করল আফগানিস্তানের বিরুদ্ধে। ফিফা ক্রম তালিকায় ১৫৮ নম্বরে রয়েছে আফগানিস্তান। ভারত রয়েছে ১১৭ নম্বরে। এই অসম লড়াইয়ে ভারতীয় দল ফেভারিট হিসেবে শুরু করেছিল। কিন্তু যতই কোচ ইগর স্টিম্যাশ ভিশন ২০৩৪-র স্বপ্ন দেখুন না কেন, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় প্রাক্তনদের একাংশ।

ভাস্কর গঙ্গোপাধ্যায় থেকে সুধীর কর্মকার, কিংবা রঞ্জন চৌধুরী থেকে নামী উইঙ্গার উত্তম মুখোপাধ্যায়রা বলেছেন, ভারতীয় দল এখন আফগানিস্তানকেই হারাতে পারে না। এই দলকে নিয়ে কী আশা দেখব! আগে ভারতীয় দল হাঙ্গেরি কিংবা চেক দলের বিরুদ্ধেও গোলশূন্য ড্র করার নজির দেখিয়েছে। সেই গৌরব আর নেই, এখন ভারতীয় দলে বাংলার একমাত্র প্রতিনিধি রয়েছেন রক্ষণের শুভাশিস বসু।

এই ম্যাচে ভারতীয় দল বহু গোল মিস করেছে। একাধিক গোলে জেতা উচিত ছিল সুনীল ছেত্রীদের। জিতে থাকলে ভারতের পক্ষে প্রাক বিশ্বকাপের যোগ্যতাপর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার বিষয়টি সহজ হতো। ভারতের পয়েন্ট চার পয়েন্ট তিন ম্যাচ খেলে। সুনীলদের গ্রুপে ম্যাচে বাকি রয়েছে আফগানিস্তান (ফিরতি লেগের ম্যাচ), কাতার ও কুয়েতের বিরুদ্ধে। এদিন কাতার ৩-০ গোলে হারিয়েছে কুয়েতকে। কাতার নয় পয়েন্ট অর্জন করে শীর্ষে রয়েছে।  

আগামী মঙ্গলবার গুয়াহাটিতে এই আফগানিস্তানের বিরুদ্ধেই হোম ম্যাচ খেলবে ভারত। ওই ম্যাচে জিততেই হবে ভারতকে। না হলে তাদের বিদায় প্রায় নিশ্চিত। কারণ কাতার ও কুয়েত কঠিন প্রতিপক্ষ।

 ভারতীয় দল সুনীল ছেত্রী ও বিক্রম প্রতাপ সিংকে সামনে রেখে ৪-৪-২-এ খেলা শুরু করেছিল।  আফগানিস্তানও একই ছকে দল সাজায়। চোটের জন্য এদিন ছিলেন না সাহাল আব্দুল সামাদ। যিনি দুই দলের শেষ দ্বৈরথে জয়সূচক গোল করেছিলেন। এদিনের ম্যাচে অভিষেক হয় বিক্রম প্রতাপের।

দুটি দলই প্রথমার্ধে আক্রমণ গড়ে। কিন্তু মনবীর সিং জোড়া মিস করে দলকে ডোবান। একই সুযোগ মিস করেন সুনীলও। কোচ ইগর স্টিম্যাশ ম্যাচ শেষে রীতিমতো হতাশ। তিনি জানিয়েছেন, এত গোল মিস হলে আন্তর্জাতিক ম্যাচে জয়ের সুযোগ থাকে না।

কোচ ইগর আরও বলেছেন, আমরা ম্যাচে চারটি নিশ্চিত গোলের সুযোগ পেয়েছি, যেগুলি থেকে গোল না করতে পারাটাই অপরাধ।

৭৯ মিনিটের মাথায় দলকে জেতানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন শুভাশিস। মাপা কর্নারে ছ'গজের বক্সের মাথা থেকে হেড করে তিনি গোলের চেষ্টা করলেও, তা লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৫ মিনিটে মিস করেন লিস্টন কোলাসো। সুনীল একেবারেই ছন্দে ছিলেন না, যার খেসারত দলকে দিতে হয়েছে।


```