Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

Rain in CT 2025: সেমিফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? কোন দল খেলবে ফাইনাল ম্য়াচ?

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

Rain in CT 2025: সেমিফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? কোন দল খেলবে ফাইনাল ম্য়াচ?

পাকিস্তানে বৃষ্টির কারণে ইতিমধ্যে বেশ কয়েকটা ম্য়াচ ভেস্তে গিয়েছে

শেষ আপডেট: 3 March 2025 17:27

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৪ মার্চ চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত এবং অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এর পাশাপাশি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজন করা হচ্ছে। আগামী ৫ মার্চ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এই ম্যাচটি খেলা হবে। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। সেক্ষেত্রে দুটো দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হয়েছে।

ইতিমধ্যে ক্রিকেট সমর্থকদের মনে আরও একটি প্রশ্ন উঁকি মারতে শুরু করেছে। যদি প্রথম কিংবা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে কীভাবে ম্যাচের রেজাল্ট বের করা হবে? সেমিফাইনাল ম্যাচে আদৌ কোনও রিজার্ভ ডে রাখা হয়েছে?

সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয়ে যায়, তাহলে সেই ম্যাচটা আগামীদিন আয়োজন করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে অবশ্য বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় রিজার্ভ ডে'ও?

তবে আরও একটি প্রশ্ন রয়েছে। যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় রিজার্ভ ডে'ও, তখন কী হবে? কোন দল ফাইনাল খেলবে, সেটাই বা কীভাবে জানা যাবে? আইসিসি-র নিয়ম অনুসারে পয়েন্ট টেবিলে যে দল শীর্ষস্থানে থাকবে, তারাই সরাসরি ফাইনালে চলে যাবে।


```