Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

সমালোচকদের ভুল প্রমাণ করতে পেরেছি! বললেন পাক ম্যাচের সেরা বুমরা

জীবনের অন্যতম সেরা বোলিং করে তৃপ্ত বুমরা। তাঁর প্রথম উইকেট দেখে ধারাভাষ্যকাররাও উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি।

সমালোচকদের ভুল প্রমাণ করতে পেরেছি! বললেন পাক ম্যাচের সেরা বুমরা

শেষ আপডেট: 10 June 2024 21:45

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও পাকিস্তান ম্যাচে সেরা হয়েছেন যশপ্রীত বুমরা। ১৪ রানে তিন উইকেট পেয়েছেন। তাঁর বোলিং দেখে বিশেষজ্ঞরা উচ্ছ্বসিত। পাক দলের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়ে তিনিই দলের জয়ের পথ দেখিয়েছেন।

জীবনের অন্যতম সেরা বোলিং করে তৃপ্ত বুমরা। তাঁর প্রথম উইকেট দেখে ধারাভাষ্যকাররাও উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। ম্যাচ শেষে বুমরা জানিয়েছেন, ‘‘আমি সমালোচকদের ভুল প্রমাণ করতে পেরেছি, এটাই আমার কাছে বিশেষ তৃপ্তির। একটা সময় আমার নামে বলা হয়েছিল, আমি নাকি পারব না। কিন্তু আজ তাঁরাই আমার হয়ে কথা বলছেন, এগুলো দেখে আরও উদীপ্ত হয়ে গিয়েছি।’’

গত দু’বছর আগে চোটের কারণে দল থেকেই ছিটকে গিয়েছিলেন। দীর্ঘদিন রিহ্যাবে ছিলেন, পিঠের চোট সেইসময় খুবই ভুগিয়েছে। সেই নিয়ে বলেছেন, ‘‘সেইসময় সমালোচকরা বলেছিলেন আমার ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে গিয়েছে, তারপরেও আমি ফিরে এসেছি, পারফরম্যান্স করছি।’’

বুমরা পাক ম্যাচের সেরার সেরা। যাঁরা সেরা বাছাইয়ের দায়িত্বে ছিলেন, তাঁরাও এতটুকু সময় নষ্ট করেননি। বরং দলের সিনিয়র পেসার বলেছেন, ‘‘আমি বাইরের কথায় কান দিই না। কারণ তাতে ফোকাস নড়ে যায়, কী করতে চাইছি, সেই নিয়ে বিভ্রান্তি বাড়ে। তাই আমি আমার সামর্থ্য অনুযায়ী বোলিং করি। আমি এখনও শিখছি কঠিন পরিস্থিতিতে কী করে বিকল্প বোলিংয়ের সন্ধান পেতে পারি!’’


```