Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

সুপার কাপের ডার্বির টিকিট ঘরে বসেই কাটতে পারবেন! বড় ম্যাচে ডাগআউটে থাকবেন হাবাসও

দু’প্রধানের দুই স্প্যানিশ কোচের কাছে অবশ্য ১৯ জানুয়ারি মর্যাদার লড়াই। সেদিন ভিনরাজ্যের মাঠে কলকাতা ডার্বি হবে। মরশুমের প্রথম ডার্বি ঘিরে সাজোসাজো রব পড়ে গিয়েছে।

সুপার কাপের ডার্বির টিকিট ঘরে বসেই কাটতে পারবেন! বড় ম্যাচে ডাগআউটে থাকবেন হাবাসও

শেষ আপডেট: 14 January 2024 23:40

দ্য ওয়াল ব্যুরো: সুপার কাপে রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কলকাতার দু’প্রধানই জয় পেয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টস প্রথম ম্যাচে হারিয়েছে হায়দরাবাদ এফসিকে। আবার দ্বিতীয় ম্যাচে শ্রীনিধি ডেকানকে ১-২ গোলে হারিয়েছে ইমামি ইস্টবেঙ্গল।

দু’প্রধানের দুই স্প্যানিশ কোচের কাছে অবশ্য ১৯ জানুয়ারি মর্যাদার লড়াই। সেদিন ভিনরাজ্যের মাঠে কলকাতা ডার্বি হবে। মরশুমের প্রথম ডার্বি ঘিরে সাজোসাজো রব পড়ে গিয়েছে। দু’প্রধানের দুই কোচের মধ্যে লাল হলুদের কার্লোস কুয়াদ্রাত দলের সঙ্গে থাকলেও হাবাস মোহন শিবিরে নেই। তিনি স্পেন থেকে এখনও ভারতে আসার ভিসা পাননি। তিনি সোমবার দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

হাবাসের বদলে বাগানের কোচিং করাচ্ছেন গোয়ার প্রাক্তন তারকা ফুটবলার ক্লিফোর্ড মিরান্ডা। তিনি সহকারী কোচ হলেও হাবাস তাঁকে অনবরত ফোনে কোচিং কৌশল শিখিয়ে গিয়েছেন। তিনি ভিডিও কলে কথা বলেছেন। না থেকেও হাবাসের হাতেই ছিল রিমোট কন্ট্রোল।

দু’প্রধানের সমর্থকদের কাছেও সুপার কাপের ডার্বি নিয়ে আগ্রহ রয়েছে। তাঁরা খোঁজ নিতে শুরু করেছেন কী করে ওড়িশার মাঠে খেলা দেখতে যাওয়া যায়। এদিন ফেডারেশন সূত্রে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, যেখানে ক্লিক করলে ঘরে বসেই টিকিট কাটা যাবে।

এই লিঙ্কটি হল : https://in.ticketgenie.in/Events/Kalinga-Super-Cup-2024

 মাঠের ইস্ট স্ট্যান্ড রাখা হয়েছে সবুজ মেরুন সমর্থকদর জন্য, আর সাউথ স্ট্যান্ড রাখা হয়েছে ইস্টবেঙ্গল গ্যালারির জন্য। টিকিটের দাম দুটি করা হয়েছে, ১০০ ও ২০০ টাকা।

অনলাইনে টিকিট বুকিং সম্পূর্ণ হলে বলে দেওয়া হবে কোথা থেকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট নিতে হবে বৈধ সরকারী আই কার্ড দেখিয়ে।


```