Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

হাবাসের ভরসা ‘কে স্কোয়ার’, এএফসি কাপের ঐতিহাসিক ম্যাচে নামছে এটিকে-মোহনবাগান

দ্য ওয়াল ব্যুরো: এএফসি কাপের (AFC Cup) আন্তঃ জোনাল সেমিফাইনাল (Semi final) ম্যাচ খেলতে নামছে এটিকে-মোহনবাগান (ATK Mohun bagan)। তাসখন্দে বুধবার রাতে ম্যাচ। দু’দিন আগেই দলের ফুটবলাররা উজবেকিস্তান পৌঁছে গিয়েছিল। গতকাল প্রস্তুতি সারার পরে এদিন

হাবাসের ভরসা ‘কে স্কোয়ার’, এএফসি কাপের ঐতিহাসিক ম্যাচে নামছে এটিকে-মোহনবাগান

শেষ আপডেট: 21 September 2021 16:01

দ্য ওয়াল ব্যুরো: এএফসি কাপের (AFC Cup) আন্তঃ জোনাল সেমিফাইনাল (Semi final) ম্যাচ খেলতে নামছে এটিকে-মোহনবাগান (ATK Mohun bagan)। তাসখন্দে বুধবার রাতে ম্যাচ। দু’দিন আগেই দলের ফুটবলাররা উজবেকিস্তান পৌঁছে গিয়েছিল। গতকাল প্রস্তুতি সারার পরে এদিন মঙ্গলবার সন্ধ্যার দিকে হাবাসের ছেলেরা পুরোদমে অনুশীলন করেছেন। উজবেকিস্তানের শক্তিশালী দল নাসাফ এফসি-র বিপক্ষে ম্যাচে টগবগ করছেন রয় কৃষ্ণ ও জনি কাউকোরা। এই দুই বিদেশীই মূল ভরসা কোচ আন্তোনিও লোপেজ হাবাসের। রয় কৃষ্ণের কৃষ্ণ ও জনি কাউকোর, কাউকো, তাঁরাই কোচের ভরসা, এই কে স্কোয়ার ছন্দে থাকলে সবই সম্ভব হবে। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে কিছুটা হলেও সতর্ক এটিকে- মোহনবাগান। জিতবেনই, এমনটা নিশ্চিত করে বলতে পারছেন না কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস। এটিকে মোহনবাগান মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে রয় কৃষ্ণদের হেডস্যার বলেন, ‘‘জিতবই এমনটা বলতে পারছি না। তবে নাসাফকে হারানোর শক্তি আমাদের রয়েছে। দুবাইয়ে আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। মাথায় রাখতে হবে আমাদের প্রতিপক্ষও বেশ শক্তিশালী। ওদের দলেও বেশ কিছু ফুটবলার রয়েছে, যারা ম্যাচের রং যে কোনও সময় বদলে দিতে পারে।’’ এই ম্যাচেই অভিষেক হতে পারে ফিনল্যান্ডের তারকা মিডফিল্ডার জনি কাউকোর। হুগো বৌমাস চোটের কারণে নেই, তাই কোচের কাছে বিকল্প বলতে রয়েছেন কাউকো। কোচ জানিয়েছেন, ‘‘কাউকো দলের সঙ্গে মানিয়ে নিয়েছে। দলের সঙ্গে থাকা প্রবীর দাস, সুসাইরাজও গুরুত্বপূর্ণ ফুটবলার।’’ শুধু উইং প্লে নয়, নাসাফের রক্ষণে ফাঁক খুঁজে সেখান থেকেই আক্রমণ করতে চান হাবাস। তিনি বলেন, ‘‘আমরা চেষ্টা করব ফাঁক পেলেই আক্রমণে উঠে আসতে। সুযোগ তৈরি করতে যা যা করার সবটাই করতে হবে। ফুটবলাররা নিজেদের ১০০ শতাংশ দিতে তৈরি।’’ দুবাইয়ের আট দিনের অনুশীলন এবং উজবেকিস্তানের দু দিনের প্র্যাকটিসের পরে নাসাফকে হারানোর ছক কষতে শুরু করে দিয়েছেন হাবাস। তবে মাঠে নামার আগে নাসাফকে এগিয়ে রাখছেন হাবাস। আরও পড়ুন: রোহিত, কোহলিদের সঙ্গে দুবাইয়ে আইপিএল গ্রহে বনগাঁর দিনমজুরের ছেলে তনয়ও এটিকে মোহনবাগানের কোচ আন্তনিও লোপেজ হাবাস প্রতিপক্ষ নাসাফ এফসি-র শক্তি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, ‘‘প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ওরা যথেষ্ট ভাল পারফর্ম করে। প্রতিদ্বন্দ্বী হিসাবে ওরা বেশ শক্তিশালী। আমাদের মতো ওদের দলেও নিমেষে ম্যাচের রঙ বদলে দেওয়ার মতো ফুটবলার রয়েছে।’’ যদিও বোঝাই গিয়েছে এই ঐতিহাসিক ম্যাচের আগে সবুজ মেরুন শিবির চাঙ্গা। তার থেকেও বড় কথা, এএফসি কাপের এই ম্যাচ জিতলে ফাইনালে চলে যেতে পারে। এর আগে একমাত্র এই নজির রয়েছে বেঙ্গালুরুর। তারপর এটিকে মোহনবাগান সেই নজির স্পর্শ করবে। এমনকি এই আসরে এএফসি কাপের আয়োজক হিসেবে নাসাফ এফসি তাদের স্কোরশিটে এটিকে নাম না রেখে শুধু মোহনবাগান উল্লেখ করেছে, তাতে সমর্থকরাও খুশি, উদীপ্তও। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```