Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

মাত্র ৩১ বছরেই অবসর নিলেন জিমন্যাস্ট দীপা কর্মকার, ২০১৬ অলিম্পিক্সে হয়েছিলেন চতুর্থ

মাত্র ৩১ বছর বয়সেই জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত নিলেন দীপা।

মাত্র ৩১ বছরেই অবসর নিলেন জিমন্যাস্ট দীপা কর্মকার, ২০১৬ অলিম্পিক্সে হয়েছিলেন চতুর্থ

দীপা কর্মকার

শেষ আপডেট: 7 October 2024 18:50

দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ রিও অলিম্পিক্সে সকলের নজর কেড়েছিলেন বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার। একটুর জন্য পদক হাতছাড়া হয়েছিল তাঁর। শেষ করেছিলেন চতুর্থ স্থানে। তিনি এবার অবসর নিলেন। মাত্র ৩১ বছর বয়সেই জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত নিলেন দীপা। 

রিও অলিম্পিক্সে প্রদুন্যোভা ভল্টে চমক দিয়েছিলেন। প্রশংসা কুড়িয়েছিলেন সিমোনে বাইলস সহ একাধিক বিশ্বখ্যাত জিমন্যাস্টদের। তারপর যেন কিছুটা তাল হারিয়ে ফেলেন তিনি। পায়ের চোটের কারণে কয়েক মাস টানা খেলা থেকে দূরে থাকতে হয় তাঁকে। তবে চলতি বছরেই এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে দীপা কর্মকার জিতেছিলেন সোনার পদক। কিন্তু চোট ছেড়ে যায়নি দীপাকে। 

ডান পায়ের এসিএস চোট ছিল দীপা কর্মকারের। একাধিকবার অস্ত্রপচারও হয়েছে তাঁর। কিন্তু চোট পুরোপুরি সারেনি। বরং অবস্থা যেন আরও খারাপ হচ্ছিল। তবু মনের জোর রেখে লড়ে যাচ্ছিলেন দীপা। তবে শেষমেশ কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেললেন তিনি। ৩১ বছর বয়সেই খেলা ছাড়তে কার্যত বাধ্য হলেন দীপা কর্মকার। 

নতুন করে পায়ের পুরনো চোটের জায়গায় ফের ব্যাথা শুরু হচ্ছিল তাঁর। এই কারণেই আরও তাড়াতাড়ি জিমন্যাস্টিক ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। দীপার কোচের কথায়, পরিবার এবং তাঁর সঙ্গে কথা বলে পরামর্শ নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

দীপা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'সেই ৫ বছরের দীপার কথা খুব মনে পড়ছে। যারা আমাকে বলেছিল আমি কোনও দিন জিমন্যাস্ট হতে পারব না। আজ ওই দীপাকে দেখে আমি খুশি হই কারণ সে স্বপ্ন দেখার সাহস রেখেছিল।' অবসর নিলেও জিমন্যাস্টিক থেকে বেশি দূরে তিনি থাকবেন না বলেও জানিয়েছেন দীপা। এখন দেখার তাঁর জীবনের পরবর্তী সিদ্ধান্ত কী হয়। 


```