ডায়ালিসিস করাতে গিয়ে গুরুতর অসুস্থ সুভাষ ভৌমিক, আশঙ্কায় ময়দান
দ্য ওয়াল ব্যুরো: ময়দানের বিখ্যাত ব্যক্তিত্ব নামী ফুটবলার তথা প্রাক্তন কোচ সুভাষ ভৌমিক (Subhash Bhowmik) গুরুতর অসুস্থ। তিনি রয়েছেন মেডিকা (Medica) হাসপাতালে। তিনি ওই হাসপাতালেই সোম, বুধ ও শুক্রবার ডায়ালিসিস (Dialysis) করাতে যান।
গতকালও গ
শেষ আপডেট: 29 September 2021 14:47
দ্য ওয়াল ব্যুরো: ময়দানের বিখ্যাত ব্যক্তিত্ব নামী ফুটবলার তথা প্রাক্তন কোচ সুভাষ ভৌমিক (Subhash Bhowmik) গুরুতর অসুস্থ। তিনি রয়েছেন মেডিকা (Medica) হাসপাতালে। তিনি ওই হাসপাতালেই সোম, বুধ ও শুক্রবার ডায়ালিসিস (Dialysis) করাতে যান।
গতকালও গিয়েছিলেন, কিন্তু ডায়ালিসিস নেওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। অন্যান্য দিন ওই চিকিৎসা নেওয়ার পরে তিনি নিউ আলিপুরের বাড়িতে চলে আসেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে এবার আর রিলিজ করেননি।
পরিবার সূত্রে জানানো হয়েছে, তিনি এখন একটু ভাল রয়েছেন ঠিকই, কিন্তু পুরো বিপদমুক্ত নন। সুভাষ ভৌমিকের দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছে। তাঁকে হাসপাতাল থেকে একটি কিডনি প্রতিস্থাপন করতে বলা হয়েছিল, তিনি রাজি হননি। তাঁর বয়সও প্রায় ৭০, এই বয়সে এতবার ডায়ালিসিস নেওয়া যাবে কিনা, সেই নিয়ে সংশয় ছিল। তার মধ্যে তিনি বেশকিছু অনিয়ম করায় সমস্যা আরও দানা বেঁধেছে।
আরও পড়ুন: ‘মেসি আপনাকেও এটা করতে হল!’ প্রশংসার পাশে সমালোচনা রাজপুত্রকে ঘিরে
এর আগে সুভাষ ভৌমিকের বাইপাস সার্জারি হয়। তিনি ঘরে বসে থাকার মানুষ নন, তাই নিয়েই ইস্টবেঙ্গলে কোচিং করে অবনমন আটকেছিলেন। শুধু তাই নয়, ময়দানের নানা অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। যে মানুষটি সপ্তাহে তিনবার ডায়ালিসিস নেন, তাঁকে চিকিৎসকরা পুরোপুরি বিশ্রামে থাকতে বললেও কিংবদন্তি এসব পাত্তাই দেন না।
বরাবরই তিনি বিদ্রোহী মেজাজের। ফুটবলার হিসেবে যেমন ছিলেন, খেলা ছাড়ার পরে কোচ হিসেবেও সুমান অর্জন করেছেন তিনি। ময়দানে তাঁর প্রাক্তন সতীর্থরা সবাই ভাবনায় রয়েছেন। তাঁর এক সতীর্থ জানালেন, ভোম্বলদা লড়াকু মানুষ, ঠিক সুস্থ হয়ে ঘরে ফিরে আসবেন।
সুভাষ মানেই ইতিহাস। তিনি লাল হলুদের হয়ে ফুল ফুটিয়েছেন। বিধ্বংসী ফরোয়ার্ড ছিলেন। কোচ হিসেবে তাঁর মুকুটে অনেক পালক যোগ হয়েছে। আসিয়ান কাপ এনে দিয়েছেন ইস্টবেঙ্গলকে। চার্চিলের কোচ হিসেবেও সফল তিনি। ময়দানে ৩-৫-২ ছকের প্রবর্তক তিনি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'