Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

ইস্টবেঙ্গলের পাখির চোখ সুপার কাপ, রবিবার জবাব দিতে চান ওড়িশা কোচ সার্জিওকে

সুপার কাপ জিতে মধুর জবাব দিতে চান কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা।

ইস্টবেঙ্গলের পাখির চোখ সুপার কাপ, রবিবার জবাব দিতে চান ওড়িশা কোচ সার্জিওকে

শেষ আপডেট: 27 January 2024 21:59

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলের পাখির চোখ সুপার কাপ। রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে লাল হলুদের বিরুদ্ধে খেলবে ঘরের দল ওড়িশা এফসি। যে দলের কোচ সার্জিও লোবেরো। যিনি একটা সময় ইস্টবেঙ্গলের কোচ প্রায় হয়েই যাচ্ছিলেন। কথা দিয়েও তিনি রাখেননি। সেই রাগ রয়েছে লাল হলুদ শিবিরে। তাই সুপার কাপ জিতে মধুর জবাব দিতে চান কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা।

চলতি সুপার কাপে লাল হলুদ দল দারুণ ছন্দে বিরাজ করছে। তারা ডার্বি ম্যাচেও দাপটের সঙ্গে পিছিয়ে পড়েও ম্যাচ জিতেছে। পুরো দল ভাল খেলছে। রক্ষণভাগ জমাট, মাঝমাঠ তেল খাওয়ানো মেশিনের মতো কাজ করছে। আক্রমণে ক্লেটন সিলভা একাই একশো।



আইএসএলে কেরালা ব্লাস্টার্সের কাছে হারের পর থেকে টানা ন’টি ম্যাচে হারেনি ইস্টবেঙ্গল। এর মধ্যে চারটিতে ড্র ও পাঁচটিতে জয় পেয়েছে তারা।


ওড়িশা এফসি আরও ভাল অবস্থায় রয়েছে ফাইনালের আগে। তারা টানা ১৫টি ম্যাচে অপরাজিত। ১৫টি ম্যাচের মধ্যে লোবেরোর দল জিতেছে ১৩টি, দুটি ড্র করেছে। 

রবিবার কলিঙ্গ-যুদ্ধের আগে লাল হলুদের হেডস্যার জানিয়েছেন, আমরা ডুরান্ড কাপের ফাইনালে উঠেও জিততে পারিনি। তাই সুপার কাপে সেই ভুলটা যেন না হয়, দেখতে হবে। ছেলেদের সতর্ক করা হয়েছে। ওরা নিজেদের সেরাটা দেবে।
২০১৮ সালে ইস্টবেঙ্গলকে হারিয়ে সুপার কাপ জিতেছিল বেঙ্গালুরু এফসি। সেবার সেই দলের কোচ ছিলেন কার্লোসই, এবার তিনি লাল হলুদের দায়িত্বে। তাই বলেছেন, এই সুপার কাপ আমার কাছে লাকি, এবার ইস্টবেঙ্গলের হয়ে আসল কাজটা করে দেখাতে হবে। 

ওড়িশা এফসি-র কোচ সার্জিও হুঙ্কার দিয়েছেন। তিনি ম্যাচের আগেরদিন বলেছেন, আইএসএলে ইস্টবেঙ্গল আমাদের বিরুদ্ধে ভাল খেলেছিল। ওদের দলের কোথায় সমস্যা আমরা জানি, সেই অনুযায়ী খেলব আমরা। 


```