Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

বছরের শুরুতেই দুর্দান্ত প্রত্যাবর্তন দীপার, জাতীয় জিমনাস্টিক্সে পেলেন জোড়া রুপো

একটাই পাখির চোখ প্যারিস অলিম্পিক্স। সেই লক্ষ্যে নিজের কাজ শুরু করে দিলেন ভারতের নামী জিমনাস্ট দীপা কর্মকার। ভুবনেশ্বরে জাতীয় সিনিয়র জিমনাস্টিক্সে আগরতলার মেয়েটি পেলেন জোড়া রুপো।

বছরের শুরুতেই দুর্দান্ত প্রত্যাবর্তন দীপার, জাতীয় জিমনাস্টিক্সে পেলেন জোড়া রুপো

শেষ আপডেট: 4 January 2024 21:37

দ্য ওয়াল ব্যুরো: একটাই পাখির চোখ প্যারিস অলিম্পিক্স। সেই লক্ষ্যে নিজের কাজ শুরু করে দিলেন ভারতের নামী জিমনাস্ট দীপা কর্মকার। ভুবনেশ্বরে জাতীয় সিনিয়র জিমনাস্টিক্সে আগরতলার মেয়েটি পেলেন জোড়া রুপো। এমনিতেই চোটের কারণে বহুদিন প্রচারের আলোর বাইরে ছিলেন দীপা। যিনি রিও অলিম্পিক্সে প্রভুনোভা ভল্ট দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন।

তারপর থেকেই অবশ্য পারফরম্যান্স গ্রাফ নিচে নামতে থাকে দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদের। এরমধ্যে দীপাকে নির্বাসন করা হয়েছিল নিষিদ্ধ ড্রাগ সেবনের দায়ে। সেইসব অন্ধকার কাটিয়ে দীপা ফিরে এলেন স্বমেজাজে।

জাতীয় স্তরের জিমনাস্টিক্সে আটবছর পরে নেমে দীপার সাফল্যে খুশি কোচ বিশেশ্বর নন্দী। তিনি জানিয়েছেন, দীপা ধীরে ধীরে উন্নতি করবে আমার বিশ্বাস। বহুদিন পরে কোনও প্রতিযোগিতায় নামল, তাই একটু জড়তা ছিল। তবে যেহেতু ওর অভিজ্ঞতা অনেক, সেটাকেই এখানে বিশেষভাবে কাজে লাগিয়েছে। যদিও দীপাকে প্যারিসের টিকিট পেতে হলে নির্বাচনী ট্রায়ালে অংশ নিতে হবে। সেখানে যোগ্যতামান পেরতে হবে।  

দীপা জাতীয় আসরে ৪৯.৫৫ পয়েন্ট নিয়ে ওভারওল শেষ করেছেন। তৃতীয় দিনে ব্যক্তিগত ভল্ট ও আন-ইভেন বারে রুপো পান তিনি। স্কোর করেছেন ১২.৫৮৪। ১৩.০৬৭ স্কোর নিয়ে সোনা জিতেছেন বাংলার প্রণতি নায়েক। জিমনাস্টিক্সে দেশের অন্যতম নামী কোচ প্রয়াত জয়প্রকাশ চক্রবর্তীর দুই ছাত্রী প্রণতি দাস ও প্রতিষ্ঠা সামন্ত দু’জনেই পদক পেয়েছেন জাতীয় আসরে।


```