Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

অনবদ্য গোলে নেইমার বুঝিয়ে দিলেন তিনি ফিট, জিতল ব্রাজিল

দ্য ওয়াল ব্যুরো: গোটা দুনিয়ার ফুটবল মহলের চোখ ছিল রবিবাসরীয় সন্ধে বেলার এনফিল্ডে। লিভারপুলের ঘরের মাঠে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নেমেছিল ব্রাজিল। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। যত না চোখ ছিল ব্রাজিলের দিকে তার থেকে বেশি ফোকাস ছিল নেইমারের উপর। কৌত

অনবদ্য গোলে নেইমার বুঝিয়ে দিলেন তিনি ফিট, জিতল ব্রাজিল

শেষ আপডেট: 3 June 2018 16:42

দ্য ওয়াল ব্যুরো: গোটা দুনিয়ার ফুটবল মহলের চোখ ছিল রবিবাসরীয় সন্ধে বেলার এনফিল্ডে। লিভারপুলের ঘরের মাঠে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নেমেছিল ব্রাজিল। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। যত না চোখ ছিল ব্রাজিলের দিকে তার থেকে বেশি ফোকাস ছিল নেইমারের উপর। কৌতুহল ছিল আদৌ নেইমার ফিট তো? সব কৌতুহলে জল ঢেলে দিলেন ব্রাজিলীয় তারকা। সমর্থকদের অক্সিজেন আর প্রতিপক্ষকে বার্তা দিয়ে দিলেন নেইমার। জানান দিলেন, 'বাকিটা মস্কোতে!' ম্যাচের ৬৯মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন পিএসজি তারকা। বক্সের ভিতর বল পেয়ে ক্রোয়েশিয়ার তিন জন ডিফেন্ডারকে কোমরের মোচড়ে কাত করে জালে বল জড়িয়ে দেন নেইমার। এরপর অতিরিক্ত সময়ে ২-০করেন ফিরমিনহো। লিভারপুলের হোম গ্রাউন্ডে লিভারপুল তারকার গোলও ছিল দেখার মতো। তবে ব্রাজিল কোচকে চিন্তায় রাখবে ৬৮মিনিট অবধি টিমের গোল না পাওয়া। ব্রাজিলের মাটিতে দুঃস্বপ্নের পর এ বার অনেকেই স্বপ্ন দেখছেন সেলেকাওদের নিয়ে। নেইমার, গ্যাব্রিয়েলরাও জানেন প্রস্তুতি ম্যাচ আর মস্কোর মাটিতে মূল পর্ব এক নয়। তাই এখন দেখার আসল সময় কী করেন কুটিনহো, থিয়াগো সিলভারা।

```