Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

ব্রাজিলের আকাশে কালো মেঘ, প্র্যাকটিসে চোট পেলেন নেইমার

দ্য ওয়াল ব্যুরো: একেই বোধহয় বলে মড়ার উপর খাঁড়ার ঘা। বুধবার ব্রাজিলের অনুশীলনে চোট পেলেন নেইমার জুনিয়র। লিম্পিং-এর সময় তাঁর গোড়ালিতে চোট লাগে। চোট পেয়েই প্র্যাকটিস ছেড়ে উঠে যান নেইমার। বিশ্বকাপ শুরুর ৭২ ঘণ্টা আগেও আলোচনা চলছিল নেইমারের ফিটনে

ব্রাজিলের আকাশে কালো মেঘ, প্র্যাকটিসে চোট পেলেন নেইমার

শেষ আপডেট: 19 June 2018 16:34

দ্য ওয়াল ব্যুরো: একেই বোধহয় বলে মড়ার উপর খাঁড়ার ঘা। বুধবার ব্রাজিলের অনুশীলনে চোট পেলেন নেইমার জুনিয়র। লিম্পিং-এর সময় তাঁর গোড়ালিতে চোট লাগে। চোট পেয়েই প্র্যাকটিস ছেড়ে উঠে যান নেইমার। বিশ্বকাপ শুরুর ৭২ ঘণ্টা আগেও আলোচনা চলছিল নেইমারের ফিটনেস নিয়ে। প্রথম ম্যাচে নেমে ব্রাজিলীয় তারকা বোঝাতে চেয়েছিলেন তিনি ফিট। যদিও নেইমারের খেলা দেখে অনেকেই বলেছিলেন পুরো ফিট নন ব্রাজিলীয় তারকা। আবার বুধবার প্র্যাকটিসে পাওয়া চোট চিন্তা বাড়ালো সেলেকাও ম্যানেজমেন্টের। গত বিশ্বকাপে কলম্বিয়ার বিরুদ্ধে স্পাইনাল কর্ডে মারাত্মক চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন নেইমার। তারপর চলতি মরশুমে পিএসজি'র হয়ে খেলতে নেমে মার্সেইয়ের বিরুদ্ধে গুরুতর চোট পান বার্সা থেকে রেকর্ড মূল্যে পিএসজি'তে আসা এই ফুটবলার। সুইৎজারল্যান্ড ম্যাচের আধ ঘণ্টা আগে চোট সারিয়ে মাঠে ফেরার ভিডিও পোস্ট করেন তিনি। ওই ম্যাচে দশবার কড়া ট্যাকলের মুখে পড়তে হয় তাঁকে। প্রথম ম্যাচে জয় আসেনি। এগিয়ে থেকেও হজম করতে হয়েছে গোল। ব্রাজিলের পরের ম্যাচ কোস্টারিকার বিরুদ্ধে। সেই ম্যাচে নেইমার খেলতে পারবেন কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

```