Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

IPL 2025: ফের সেলিব্রেশন-বিতর্কে দিগ্বেশ, হল জরিমানাও, সমস্যা দেখছেন না সাইমন ডুল

কোনওভাবেই অশিষ্ট বা অশালীন নয়। দিগ্বেশ রাঠীর উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস প্রদর্শন ঘিরে কোনও বিতর্কের অবকাশ দেখছেন না নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল। যিনি চলতি আইপিএলের অন্যতম ধারাভাষ্যকারও বটে।

IPL 2025: ফের সেলিব্রেশন-বিতর্কে দিগ্বেশ, হল জরিমানাও, সমস্যা দেখছেন না সাইমন ডুল

দিগ্বেশ রাঠী

শেষ আপডেট: 9 April 2025 15:42

দ্য ওয়াল ব্যুরো: কোনওভাবেই অশিষ্ট বা অশালীন নয়। দিগ্বেশ রাঠীর উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস প্রদর্শন ঘিরে কোনও বিতর্কের অবকাশ দেখছেন না নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল। যিনি চলতি আইপিএলের অন্যতম ধারাভাষ্যকারও বটে।

আইপিএলের মহা নিলামে মাত্র ৩০ লাখ টাকা বেস প্রাইসেই দিগ্বেশকে কিনে নেয় লখনউ সুপার জায়ান্টস। কিন্তু এরপর একাধিক সময় সেলিব্রেশনে সীমা উল্লঙ্ঘনের জেরে সমস্যায় পড়েছেন তরুণ বোলার। ফ্র্যাঞ্চাইজি টিমকেও যার আর্থিক মাশুল গুনতে হয়েছে। প্রথমে পাঞ্জাবের প্রিয়াংশ আর্যকে আউট করে তাঁর মুখের সামনে উচ্ছ্বাস দেখান দিগ্বেশ। যা সোশ্যাল মিডিয়ায় ‘সাইন অফ সেলিব্রেশন’, ‘নোটবুক সেলিব্রেশনে’র মতো বিভিন্ন নামে ছড়িয়ে পড়েছে। এই নিয়ে বিতর্ক দানা বাঁধলেও পরে জানা যায়, দিগ্বেশ এবং প্রিয়াংশ—দুজনেই ছেলেবেলার বন্ধু। ওভাবে উৎসবে মেতে লখনউয়ের স্পিনার মোটেও শালীনতার সীমা পেরোননি। দুই বন্ধুর খুনসুটি হিসেবেই বিষয়টি দেখা উচিত।

যদিও বিসিসিআই গোটা ইস্যুটি সহজভাবে নেয়নি। এর জেরে ম্যাচ ফি জরিমানার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এতকিছুর পরেও দিগ্বেশকে আটকানো যায়নি। তিনি ফের একবার ওই সেলিব্রেশন, কিছুটা বদলে, বেছে নিয়েছেন গতকাল। ইডেন গার্ডেনসে, কেকেআরের বিরুদ্ধে।

তবে এই নিয়ে কোনও প্রশ্ন, বিতর্ক কিংবা শাস্তির অবকাশ দেখছেন না সাইমন ডুল। বলেছেন, ‘দিগ্বেশের দলকে ফাইনের টাকা গুনতে হবে। এটা আমি সমর্থন করছি না। আমার উচ্ছ্বাসটি ভাল লেগেছে। মনে হয় না দিগ্বেশ কোনও নিয়মভঙ্গ করেছে বলে। অনেক অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটারদের অতীতে এর চেয়েও খারাপভাবে সেলিব্রেট করতে দেখেছি। বিসিসিআই এমন একজন ক্রিকেটারকে সামনে টেনে এনেছে যে তার নোটবুক নোট লেখার সেলিব্রেশন করেছে! এর কোনও মানেই নেই।’


```