Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

প্যারিস অলিম্পিক্সের মূল দলে নেই বাংলার ঐহিকা, নেতৃত্বে মণিকা, চরম বিতর্ক

প্যারিস অলিম্পিক্সের মহিলাদের দলে নেই ঐহিকা মুখোপাধ্যায়। তিনি প্যারিসে যাবেন রিজার্ভ সদস্যা হিসেবে। দলের নেতৃত্বে রয়েছেন মণিকা বাত্রা।

প্যারিস অলিম্পিক্সের মূল দলে নেই বাংলার ঐহিকা, নেতৃত্বে মণিকা, চরম বিতর্ক

শেষ আপডেট: 17 May 2024 18:06

দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সের মহিলাদের দলে নেই বাংলার ঐহিকা মুখোপাধ্যায়। তিনি প্যারিসে যাবেন রিজার্ভ সদস্যা হিসেবে। দলের নেতৃত্বে রয়েছেন মণিকা বাত্রা। এছাড়াও দলে রয়েছেন সৃজা আকুলা ও অর্চনা কামাথ।

ঐহিকার বিশ্ব ক্রম তালিকায় স্থান উপরের দিকে। তবুও তিনি কেন বাদ, এই নিয়ে বিতর্ক চরমে। দলের কোচ এস রামন জানিয়েছেন, ‘‘আমি যে দল বাছাই করেছি, সেখানে সকলেই ভাল। আমি পারফরম্যান্স দেখেই দল নির্বাচন করেছি।’’ কিন্তু বাংলার তারকা সেই দলে নেই কেন, সেই নিয়ে জবাবে পরিষ্কার করে জাতীয় কোচ কিছু জানাতে পারেননি।

রামন এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘ঐহিকা খারাপ আমি বলছি না, তবে সৃজা ও অর্চনার পারফরম্যান্সের কাছে পিছিয়ে রয়েছে। তবে এশিয়ান গেমসে ঐহিকা ব্রোঞ্জ পেয়েছে, জুটি বেঁধেছিল সুতীর্থা মুখোপাধ্যায়ের সঙ্গে। তবে রিজার্ভে থাকাও খারাপ বিষয় নয়।’’

মহিলাদের দলের নেতৃত্বে রয়েছেন মণিকা, আবার ছেলেদের দলের অধিনায়ক শরথ কমল। তিনি ছাড়াও ছেলেদের দলে রয়েছেন হরমিত দেশাই ও মানব ঠক্কর। অলিম্পিক্সে মহিলাদের সিঙ্গলসে খেলবেন মণিকা ও সৃজা। আর ছেলেদের বিভাগে সিঙ্গলসে নামবেন শরথ ও হরমিত।

অবাক করা বিষয় হল, ঐহিকা ও ছেলেদের দলের রিজার্ভ সদস্য সাথিয়ান প্যারিসে যাবেন, তবুও তাঁরা অন্যান্যদের মতো গেমস ভিলেজে থাকতে পারবেন না। এটাই অলিম্পিক্স কমিটির নিয়ম। মূল দলের সদস্য-সদস্যরাই একমাত্র ভিলেজে থাকার অনুমতি পাবেন।  

৪১ বছরের শরথের এটাই শেষ অলিম্পিক্স। তিনি পাঁচটি অলিম্পিক্সে নেমেছেন ভারতের হয়ে। দলের কোচ হিসেবে রামন তো যাবেনই, পাশাপাশি ইতালির কোচ মাসিমো কনস্টানটাইন মূল কোচ হিসেবে থাকবেন।


```