Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

‘গড় ১০.৯’, রোহিতকে সমালোচনা করে নেটিজেনদের তোপের মুখে মঞ্জরেকর

গত ১৫ ইনিংসে ১৬৪ রান। এর মধ্যে ১০টি ইনিংস বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলা হয়েছিল। গড় ১০.৯। রোহিতের বর্তমান ফিটনেস স্তর বিবেচনা করলে, টেস্ট ওপেনার হিসাবে রোহিত শর্মার দিন শেষ।

‘গড় ১০.৯’, রোহিতকে সমালোচনা করে নেটিজেনদের তোপের মুখে মঞ্জরেকর

সঞ্জয় মঞ্জরেকর ও রোহিত শর্মা

শেষ আপডেট: 9 May 2025 14:55

দ্য ওয়াল ব্যুরো: উল্টোপাল্টা মন্তব্য (Criticize) করার জন্য অনেকবারই সমালোচিত হয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটার সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। মুম্বইয়ের এই প্রাক্তন ক্রিকেটার ধারাভাষ্যকার হিসাবেও কাজ করেছেন। কিন্তু মাঝেমধ্যে তিনি বর্তমান ক্রিকেটারদের নিয়ে এমন কিছু মন্তব্য (Comments) করেন যা মোটেই মেনে নেওয়া যায় না। যার জেরে ধারভাষ্যকার হিসাবেও তাঁকে বাদ পড়তে হয়েছে। এবার তাঁর রোষে পড়লেন রোহিত শর্মাও (Rohit Shrama)

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিজয় মঞ্জরেকরের পুত্র সঞ্জয় রোহিত শর্মার সাম্প্রতিক পারফরম্যান্স (Recent Performance) নিয়ে এবার মুখ খুলেছেন। তিনি রীতিমতো ব্যাখ্যা করে বলেছেন, কেন টেস্ট ওপেনারের (রোহিত শর্মা) সময় শেষ। ৭ মে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন রোহিত শর্মা। আর তার পরেই মঞ্জরেকার এই বিবৃতি দেন।

৩৮ বছর বয়সি রোহিত শর্মা তাঁর ১১ বছরের দীর্ঘ টেস্ট কেরিয়ারে ৬৭টি ম্যাচে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০১৩ সালে তাঁর টেস্ট অভিষেক হয়। রোহিত শর্মা টেস্ট ফরম্যাটে ১২টি সেঞ্চুরি এবং ১৮টি হাফ-সেঞ্চুরির সাহায্যে ৪৩০১ রান করেছেন। গড় ৪০.৫৭। পাশাপাশি রোহিত শর্মা ২৪টি টেস্টে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন, যার মধ্যে ১২টিতে জয়লাভ করে টিম ইন্ডিয়া।

রোহিত শর্মার টেস্ট অবসরের বিষয়ে, মঞ্জরেকার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন, “গত ১৫ ইনিংসে ১৬৪ রান। এর মধ্যে ১০টি ইনিংস বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলা হয়েছিল। গড় ১০.৯। রোহিতের বর্তমান ফিটনেস স্তর বিবেচনা করলে, টেস্ট ওপেনার হিসাবে রোহিত শর্মার দিন শেষ।

তবে মঞ্জরেকরের এই মন্তব্য নিয়ে রোহিতের কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় মঞ্জরেকরকে ধুয়ে দিয়েছেন। তাঁদের বক্তব্য, নিজের কেরিয়ারের দিকে তাকানো উচিত প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের।


```