Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

কোপা আমেরিকাও চ্যাম্পিয়ন বিশ্বসেরা আর্জেন্টিনা, মেসিদের ট্রফি এনে দিলেন লাউতারো মার্টিনেজ

অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের গোল মেসিদের কাপ এনে দিয়েছেন।

কোপা আমেরিকাও চ্যাম্পিয়ন বিশ্বসেরা আর্জেন্টিনা, মেসিদের ট্রফি এনে দিলেন লাউতারো মার্টিনেজ

খেলা শেষে ভেঙে পড়া মেসিকে জড়িয়ে আবেগের উচ্ছ্বাস গোলদাতা মার্টিনেজের।

শেষ আপডেট: 15 July 2024 10:09

দ্য ওয়াল ব্যুরো: কোপা আমেরিকাও চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের গোলে শেষ হাসি। মেসি চোট পেয়ে উঠে গেলেও জিতে গেল বিশ্বসেরা দল। ১-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে কাপ পেল তারা। 

অতিরিক্ত সময়ে তাদের হয়ে গোল করেন লাউতারো মার্টিনেজ। ১১২ মিনিটে গোল এসেছে।

যে গোলটি হয়েছে সেটি লো সেলসোর ফ্লিকে। মার্টিনেজ বক্সের মধ্যে থেকে একেবারে গোলের কোন লক্ষ্য করে শট মারেন। কোপা আমেরিকার ১৬তম খেতাব পেলেন মেসিরা। এই নিয়ে পরপর দু’বার কোপা আমেরিকা খেতাব পেলেন তাঁরা। 

ম্যাচের অতিরিক্ত সময়ে জোড়া পরিবর্তন করে চমক আর্জেন্টিনার। মাঠে নামলেন লো সেলসো এবং লাউতারো মার্টিনেজ। উঠে গেলেন এনজো এবং ম্যাক অ্যালিস্টার।

ম্যাচে কিছুক্ষেত্রে দারুণ মুভভেন্ট দেখা গিয়েছে আর্জেন্টিনার। খেলার শুরুতেই আক্রমণে যায় আর্জেন্টিনা। ম্যাচের প্রথম মিনিটে গঞ্জেলো মনটিয়েলের ক্রস থেকে হুলিয়ান আলভারেজের হেড গোলবারের বাঁপাশ মিস করে বাইরে দিয়ে চলে যায়। এরপর ৫ মিনিটে লুইস দিয়াজ ও ১৩ মিনিট কার্লোস কুয়েস্টা কলম্বিয়ার হয়ে দুটি আক্রমণ করে।

ডি মারিয়ার ক্রস থেকে বাঁপায়ের শট নেন লিওনেল মেসি। তবে মেসির শট সেভ করেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভারগাস।

খেলায় মেসিদের গোলের নিচে অনবদ্য ছিলেন এমি মার্টিনেজ। তিনি বহুবার পরিত্রাতার ভূমিকায় হাজির হন। 

ডি-বক্সের ভেতরে কলম্বিয়ার ডিফেন্ডারদের ড্রিবলিং করে বল নিয়ে আগানোর চেষ্টা করছিলেন মেসি। শেষ পর্যন্ত আর লক্ষ্যে শট নিতে পারেননি। বল চলে যায় মাঠের বাইরে। চোটও পেতে হয় মেসিকে। তিনি ৬৫ মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যান। তিনি না থাকলেও দল যে জেতে, এই ম্যাচ প্রমাণ করে দিয়েছে। 

১০৪ মিনিটে নীল সাদা দলের বক্সের মধ্যে দুর্দান্ত ক্রস মোজিকার। একটা সময় মনে হচ্ছিল যে দিয়াজ বলটা পেয়ে যাবেন। কিন্তু দিয়াজ আসার আগেই বলটা ছিনিয়ে নেন লিসান্দ্রো মার্টিনেজ। বিপন্মুক্ত করে দেন।

মেসি এর আগে দেশের হয়ে কোপা আমেরিকায় পেনাল্টি মিস করে খলনায়ক হয়েছিলেন। এদিনও ম্যাচের বাকি সময়ে খেলতে পারেননি। তাঁর সতীর্থরা এবারও কোপা আমেরিকা কাপ উপহার দিল। সেইসঙ্গে ডি মারিয়াকেও। তিনি কোপা জিতে অবসর নিয়ে নিলেন। 


```