.jpg)
ভারতের প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা
শেষ আপডেট: 3 January 2025 13:48
দ্য ওয়াল ব্যুরো : বিবাহ বিচ্ছেদের পর থেকেই ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত থাকেন। আপাতত তিনি ছেলে ইজহানকে নিয়ে দুবাইয়ে বসবাস করেন। নতুন বছরে তিনি ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। সঙ্গে দিয়েছেন একটি মজাদার ক্যাপশনও।
শোয়েবের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সমর্থকদের পাশে পেয়েছিলেন সানিয়া। টেনিস ছাড়া ক্রিকেট খেলাও বেশ পছন্দ করেন তিনি। ভারতীয় ক্রিকেট দলে একজনকেই তাঁর সবথেকে বেশি পছন্দ। নিজের মুখেই একথা স্বীকার করলেন তিনি। তবে যে নামটা তিনি উল্লেখ করেছেন, তা শুনলে আপনারাও চমকে উঠবেন।