
শেষ আপডেট: 13 November 2023 18:12
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি কাজী নজরুল ইসলামের 'কারার ওই লৌহকপাট' গানের নতুন করে উপস্থাপনা নিয়ে বেশ ভালই জলঘোলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এ. আর রহমানের মতো প্রবাদপ্রতিম সঙ্গীত পরিচালকও আজকের দিনে দাঁড়িয়ে রোষানলের মুখে। ছ'টা ন্যাশানাল অ্যাওয়ার্ড, দুটো অ্যাকাডেমি, দুটো গ্র্যামি, একটা গোল্ডেন গ্লোব এবং পদ্মভূষণ কী নেই তাঁর ঝুলিতে!
এইমাপের একজন শিল্পী পারিশ্রমিক হিসেবে যে বিপুল অঙ্কের টাকা নেবেন তা বলাই বাহুল্য। শুধু রহমানই নন, অরিজিৎ সিং কিংবা শ্রেয়া ঘোষালের মতো গায়ক গায়িকারাও পারিশ্রমিকের অঙ্কে নেহাত পিছিয়ে নেই।
চলুন দেখে নেওয়া যাক বলিউডের গায়করা পারিশ্রমিক হিসেবে কে কত টাকা নেন।